নিউজিল্যান্ডকে দুমড়ে মুচড়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ভারত।
একই সঙ্গে একটি রেকর্ড গড়েছেন সূর্যকুমার যাদবরা। বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে তিনবার শিরোপা জেতার নজির গড়ল তারা।
রবিবার আহমেদাবাদে ভারতের দেওয়া ২৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতের বোলারদের তোপে মাত্র ১৫৯ রানেই গুটিয়ে যায় কিউইরা।


