২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে এবং সহ অধিনায়ক করা হয়েছে সাইফ হাসানকে।

ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া বিশ্বকাপ আসরের দলটিতে জায়গা হয়নি উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলীর। নেই চলমান বিপিএলে ব্যাট হাতে ছন্দে থাকা নাজমুল হোসেনও। এ দুজনসহ সর্বশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট ৬ ক্রিকেটার এবারের দলে নেই। ৯ জন জায়গা ধরে রেখেছেন।

বাংলাদেশ দল :
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহঅধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম।

সকাল নিউজ/এমএম

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version