জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে সারা দেশে ছাত্র জনতার ওপর যে আকাঙ্ক্ষা তৈরী হয়েছে পরবর্তী সময়ে সেই আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবে রুপান্তর করতে পারিনি বলে মন্তব্য করেছেন জুলাইযোদ্ধা ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আবু বাকের মজুমদার।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা ছাত্র শক্তি আয়োজিত ‘হ্যাঁ যাত্রা’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এসময় আবু বাকের বলেন, সংস্কার প্রস্তাবনার মধ্যে দিয়ে আমরা বিশ্বাস করি আমরাদের যে আকাঙ্খা সেই আকাঙ্খা কিছুটা হলেও পরিবর্তন হবে। সেই আকাঙ্খা পূরণের লক্ষ্যে জাতীয় ছাত্রশক্তি তাদের কর্মসূচী পরিচালনা করছে এবং ১২ তারিখ পর্যন্ত যতক্ষণ না এই হ্যাঁ-কে জয়যুক্ত করবে ততক্ষণ এই কর্মসূচী চলবে।
অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জাহিদ আহসান, পঞ্চগড় জেলা ছাত্রশক্তির আহ্বায়ক শাহাদাত হোসেন সাকিব, সদস্য সচিব মোজাহার হোসেন সেলিম সহ ছাত্রশক্তির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে হ্যাঁ যাত্রা উপলক্ষে জেলা অডিটোরিয়াম থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
সকাল নিউজ/এমআর

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version