আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে লালমনিহাটের-১ আসনে (হাতীবান্ধা-পাটগ্রাম) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা শিহাব আহমেদ। আজ রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে হাতীবান্ধা উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন তিনি।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, মোট ১০ জন মানোনয়ন ফরম উত্তোলন করেন। তাদের মধ্যে ৭ জন দলীয় প্রার্থী। আর তিনজন স্বতন্ত্র প্রার্থী। এই তিনজনের মধ্যে শিহাব আহমেদ গত ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

মনোনয়নপত্র জমা শেষে শিহাব আহমেদ সাংবাদিকদের বলেন, বেকারদের জন্য কাজ করতে চাই। আমি সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হলে চুরি করে খাব না, কাউকে খাইতেও দিব না। আমি সাবার জন্য কাজ করছি। আমি এমপি হলে সব প্রার্থীকে সঙ্গে নিয়ে কাজ করব।
এসময় স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ আরও বলেন, নির্বাচন উপলক্ষে দুই উপজেলায় আমি ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণই আমার শক্তি। আমি জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী। তবে তার কর্মী-সমর্থকদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, এ পর্যন্ত মোট ১০ জন মানোনয় ফরম উত্তোলন করেছেন। তার মধ্যে ৭ জন দলীয় প্রার্থী। আর তিনজন স্বতন্ত্র প্রার্থী।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফরিন হক বলেন, এখন পর্যন্ত শুধু স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সকাল নিউজ/এমএম

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version