রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ঘটনার পরপরই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আগে থেকেই ওই কার্যালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন।

তবে তাৎক্ষণিকভাবে কারা বা কোন উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করেছে, তা জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

পুলিশের রমনা থানার উপপরিদর্শক (এসআই) অরূপ গণমাধ্যমকে বলেন, এনসিপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

অবশ্য এনসিপি এক বার্তায় জানিয়েছে, রাত ১১টায় বাংলামোটরে দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এ সময় পাঁচটি ককটেল মারা হয়, যার মধ্যে একটি বিস্ফোরিত হয়নি। ককটেল মেরে মোটরসাইকেলযোগে পালানোর সময় নিক্ষেপকারী দুজনকে ধাওয়া দিয়ে ধরেন এনসিপির নেতাকর্মীরা। তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পরে সন্দেহভাজন আরও তিনজনসহ মোট পাঁচজনকে আটক করেছেন এনসিপির নেতাকর্মীরা। সবাইকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version