জ্বালানি সংকটে অনলাইন ও অফলাইনে সমন্বিত (ব্লেডিং) পদ্ধতিতে দেশের শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করছে সরকার। শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, বাংলা ও ইংলিশ মিডিয়াম স্কুল, বিশেষত মহানগর এলাকার জন্য এই পদ্ধতি বিবেচনা করা হচ্ছে।

আজ মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অনলাইন এডুকেশনকে উৎসাহিত করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, ‘যেহেতু বিশ্বব্যাপী সংকট, কেবল বাংলাদেশে নয় এবং আমরা জানি না এই সংকট কতদিন চলবে। এ কারণে আমরা ভাবছি যে, আমাদের স্কুল সিস্টেমগুলোকে অনলাইনে এনে তাদেরকে অন অ্যান্ড অফমানে ব্লেডিং সিস্টেম…সপ্তাহে আমাদের পাঁচ দিন ক্লাস ছিল। আমরা কিছু ক্লাস আওয়ার লস করেছি রোজার ছুটিতে এবং দেশে বিভিন্ন রকমের আন্দোলন-টান্দোলন সব মিলিয়ে।’

এহসানুল হক মিলন বলেন, আমরা এই স্কুল আওয়ারটাকে সিক্স ডেইজ উইক করছি। এছাড়া, আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে আমরা ভাবছি , বেøন্ডিং করা যায় কি না? অন এবং অফ। সেটা নিয়ে আমরা আলোচনা করেছি।

এই পরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে জরিপ করেছেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘৫৫ শতাংশ মানুষ চাচ্ছে অনলাইন। এসময় তিনি জানান, আগামী বৃহস্পতিবার কেবিনেট মিটিংয়ে এই প্রস্তাব করা হবে এবং কেবিনেটে আলোচনার পর সিদ্ধান্ত আসবে।

সকাল নিউজ/এমএম

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version