ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের অন্যতম আলোচিত আসন কুমিল্লা-৪ (দেবিদ্বার)। এরই মধ্যে শেষ হয়েছে এই আসনের ভোটগণনা। ফলাফলে বিপুল ভোটে এনসিপির প্রথম জয় এনে দিলেন হাসনাত আবদুল্লাহ।
এ আসনের ১১৬টি কেন্দ্রের ফলাফল জানা গেছে। এর মধ্যে ১,৭২,০০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও ১১ দলীয় জোট থেকে শাপলা কলির প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের প্রার্থী জসীমউদ্দীন ট্রাক প্রতীকে পেয়েছেন মাত্র ২৬,০০০ ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সর্বশেষ এ ফলাফল পাওয়া গেছে।
এর আগে এদিন সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।
সকাল নিউজ/এসএফ

