বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।
আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে চেয়ারম্যান অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. মাহাদী আমিন।
গত ২৫ ডিসেম্বর তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরার পর এটি বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনারের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
সকাল নিউজ/এমআর


