সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় নওগাঁয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল শুক্রবার  সন্ধ্যায় (১৬ জানুয়ারি) নওগাঁ পৌর ৫নং ওয়ার্ডের পাটালির মোড় এলাকায় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -৫ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু।

 

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, খায়রুল আলম গোল্ডেন, পৌর বিএনপির সভাপতি ডাঃ মিজানুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টুকু, মাসুদ হাসান তুহিন সহ নওগাঁ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

 

সকাল নিউজ/এমআর

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version