অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ তেমন একটা দেখি না। মানুষের কাছে তাঁদের কোনো গ্রহণযোগ্যতা আছে। আমি মনে করি না এমনকি
আজ শুক্রবার;((২ জানুয়ারি) সকালে মাগুরায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিন তিনি মাগুরা পৌরসভার নিতাই গৌর গোপাল সেবাশ্রম পরিদর্শন করেন।
আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘মানুষ ভুল করলে ক্ষমা চায় বা অনুতপ্ত হয়। কিন্তু ১৭ মাস পার হয়ে গেলেও আওয়ামী লীগ তাদের দ্বারা সংঘটিত বিপুল পরিমাণ হত্যা ও গুমের ঘটনার জন্য কোনো অনুশোচনা প্রকাশ করেনি।
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, এখন যদি তারা এসে তাদের ভুল স্বীকার করে বা “সরি” বলে, তবে তার কোনো মূল্য নেই। কারণ, সময় পার হয়ে গেছে এবং তাদের মনোনয়নের সুযোগও আর নেই।
সকাল নিউজ/এমএম


