পঞ্চগড়ের বোদা উপজেলায় পাথর বোঝাই ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে খইটালী বর্মন (৫০) ও এক অজ্ঞাতনামা নারী (৫৫) সহ দুই নারীর মৃত্যু হয়েছে। এসময় দুই শিশুসহ ৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ও ১ জন কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বাজার এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত খোইটালী বর্মনের বাড়ী পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের চেপ্টিপাড়া এলাকায়। তিনি ওই গ্রামের ধীরেন্দ্রনাথ বর্মনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দেবীগঞ্জ উপজেলার শহর থেকে যাত্রীসহ একটি ট্রলি বোদা উপজেলা শহরের দিকে আসছিল। এসময় ট্রলিটি বোদা উপজেলার চন্দনবাড়ি বাজার এলাকায় পৌঁছালে ব্যাটারি চালিত ভ্যানকে পাশ কাটাতে গিয়ে বোদা থেকে দেবীগঞ্জগামী একটি পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে খইটালি বর্মন নামে একজন নারীকে হাসপাতালে নেয়ার পর অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়। আর ২ শিশু সহ ৬ জন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ৫ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ও একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

তবে এলাকাবাসী ট্রাকটিকে জব্দ করলে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম (ওসি) জানিয়েছেন,সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

সকাল নিউজ/এমআর

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version