বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার মাধ্যমে আগামী ফেব্রুয়ারির নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে।’

শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা (পশ্চিম) বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সম্মেলনে নুরএ্যানি বলেন, ‘গত বছরের ৫ আগস্টের পর এক বছরের একটু বেশি সময় হয়েছে। সব রাজনৈতিক দল কি ঐক্যের জায়গায় খুব ভালোভাবে আছি? যে ঐক্য নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সেই জায়গায় আছি? আমি তো দেখি না। কারণটা কী, সমস্যাটা কোথায়? কেন আজকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে রক্তাক্ত হতে হয়?’

নুরের ওপর আঘাত কারা করেছে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এটা খুঁজে বের করতে হবে। এটা আরেকটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে। এই ষড়যন্ত্র বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে। এই ষড়যন্ত্র, সামনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, তার বিরুদ্ধেও।’

তিনি আরও বলেন, ‘ঐক্যের মধ্যে যদি বিন্দুমাত্র ফাটল সৃষ্টি হয়, সুযোগটা ফ্যাসিস্ট নেবে, ফ্যাসিস্ট দখল করবে। সুযোগটা নেবে ষড়যন্ত্রকারীরা, যারা দেশের শত্রু, যারা স্বাধীনতা-সার্বভৌমত্বের শত্রু। জুলাই আন্দোলনের যে প্রজন্ম, জুলাই আন্দোলনের যে রাজনৈতিক দল, সবাই মিলে যে ঐক্যের জায়গায় ছিলাম, সেই ঐক্য আবারও দৃঢ়ভাবে সৃষ্টি করে বাংলাদেশকে রক্ষা করতে হবে।’

এ্যানি বলেন, হাসিনার অত্যাচার দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশে স্বাভাবিক রাজনীতি ছিল না। সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেনি। সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের গায়েবি মামলা দিয়ে হয়রানি করেছে, মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছে, জেলে রেখেছে, অত্যাচারের পর অত্যাচার করেছে, গুম করেছে, খুন করেছে।

সদর (পশ্চিম) উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজানের সভাপতিত্বে এতে প্রধান বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান, জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, হাফিজুর রহমান, আবুল হাশেম, হারুনুর রশিদ বেপারী ও সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।

 

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version