কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে ভাড়া বাসা কিংবা স্থানীয়দের জমি দখল করে বসবাস করা প্রায় পাঁচ শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী।
আজ রবিবার (৮ ফেব্রæয়ারি) ভোর থেকে উখিয়ার বালুখালী এলাকায় এ অভিযান শুরু হয়। অভিযানটি পরিচালনা করে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটক রোহিঙ্গাদের নির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ সংখ্যা ৫০০ থেকে ৬০০ জনের মধ্যে হতে পারে।
আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহারের শঙ্কা রয়েছে। এ কারণে ক্যাম্পের বাইরে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের শনাক্ত করে নিয়ন্ত্রণে নিতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।
এর আগে চট্টগ্রামের দোহাজারি এলাকা থেকে কয়েক দফায় পাঁচজন রোহিঙ্গাকে আটক করে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয় বলেও জানানো হয়। আটক রোহিঙ্গাদের প্রাথমিক যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট শরণার্থী ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সকাল নিউজ/এমএম


