ভোলার লালমোহনে মধ্যরাতে আগুনে পুড়ে ছাই হয়েছে রুবেল মিয়া (২৭) নামের এক যুবকের ভাংগারির দোকান ঘর। এতে প্রায় তার ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন তিনি।

রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার লালমোহন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী রুবেল মিয়া ওই ওয়ার্ডের সিরাজ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভাংগারি মালামাল কেনাবেচার ব্যবসা করছেন। আগুনে তার দোকানের পুরাতন বই, লোহা, তামাসহ মূল্যমান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
ব্যবসায়ী রুবেল মিয়া জানান, প্রতিদিনের মত রাতে দোকানের কাজ শেষ করে বাসায় ঘুমাতে যান তিনি। এরপর হঠাৎ মধ্যরাতে আগুনের খবর শুনতে পেয়ে ছুটে এসে তার দোকানে আগুন জ্বলতে দেখেন। পরে ফায়ারসার্ভিসকে খবর দিলে ফায়ারসার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় তার দোকান ঘরটি।
তিনি আরও জানান, আগুন কিভাবে লাগেছে তা তিনি বলতে পারছেন না। তবে আগুনে তার ভবিষ্যত স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি।
লালমোহন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খোরশেদ আলম বলেন, ‘রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। ব্যবসায়ী রুবেলের ভাংগারির দোকান ঘরটির মধ্যে একটি অটোরিকশা চার্জ দিতো। ধারণা করা হচ্ছে, ওই অটোরিকশা চার্জারের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ছাড়াও  ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করা হচ্ছে।’
সকাল নিউজ/এমআর

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version