জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাতকালে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প, প্রস্তাবিত বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।

গতকাল রবিবার (১৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, সাক্ষাৎটি আন্তরিক ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বিষয়ে চীনের রাষ্ট্রদূত বলেন, তিনি শিগগিরই প্রকল্প এলাকা পরিদর্শন করবেন। একই সঙ্গে চলমান প্রযুক্তিগত সমীক্ষা দ্রুত সম্পন্ন করতে চীনের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি। বৈঠকে প্রস্তাবিত বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল নিয়েও আলোচনা হয়। স্বাস্থ্যখাতে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে এ উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়।
এছাড়া বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণে চীন সরকারের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আসন্ন জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য তিনি শুভকামনাও জানান।
বৈঠক শেষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তারা সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সকাল নিউজ/এমএম

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version