সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আল-রিফা এলাকায় একটি খামারে ভ‚পাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার ঘটনা ঘটে বলে (ইউএই) ফুজাইরা কর্তৃপক্ষ জানিয়েছে।
ফুজাইরা সরকারি মিডিয়া অফিস জানায়, আমিরাতের বিমান প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে একটি ড্রোন (ইউএভি) আটকে দেয়। এরপর সেটির ধ্বংসাবশেষ আল-রিফা এলাকার একটি খামারে গিয়ে পড়ে।
এদিকে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এ ঘটনায় এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।
তবে সংবাদটি নিয়ে গুজব বা অসমর্থিত কোনো তথ্য ছড়িয়ে যেন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন কর্মকর্তারা। তারা শুধু সরকারি মাধ্যম থেকে তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দিয়েছেন।
উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ওই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।
তথ্যসূত্র : গালফ নিউজ



