ইরাকের কুর্দি অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চলে কুর্দিদের তিনটি অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আজ শনিবার সকালে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) এ হামলা চালায় বলে জানা গেছে। খবর আল জাজিরা।
এদিকে তাসনিম বার্তা সংস্থায় প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, যদি এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ইরানের আঞ্চলিক অখÐতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তাহলে তাঁদের ধ্বংস করে দেওয়া হবে।


