নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ নাইজারে একটি মার্কেটে বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অনেকে। পাশাপাশি মার্কেটের বিভিন্ন দোকানে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা।

স্থানীয় সময় গতকাল রবিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নাইজারের ডেমো গারামের কাসুয়ান দাকি মার্কেটে ঘটে।
নাইজার পুলিশের মুখপাত্র ওয়াসিও আবিওদুন
বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, রবিবার মোটরসাইকেলে চেপে বেশ কয়েকজন বন্দুকধারী সন্ত্রাসী বাজারের চত্বরে এসে নির্বিচারে গুলি চালাতে থাকে। এতে ঘটনাস্থলেই নিহত হন কমপক্ষে ৩০ জন এবং আহত হন আরও বহুসংখ্যক। এসময় বেশ কয়েকটি দোকানে লুটপাট ও অগ্নিসংযোগও করেছে তারা।

রয়টার্সকে আবিওদুন আরও বলেন, সন্ত্রাসীরা হত্যা-লুটপাট-অগ্নিসংযোগের পাশাপাশি কয়েকজনকে অপহরণ করে নিয়ে গেছে । অপহৃতদের উদ্ধারে ইতোমধ্যে পুলিশ কাজ শুরু করেছে।

হামলায় আহত দাউদা সাকুল্লে নামে এক ব্যক্তি রয়টার্সকে বলেন, ডাকাতরা নারী-শিশুদেরও রেহাই দেয়নি। হামলার সময় মার্কেটে নিরাপত্তা বাহিনীর কোনো উপস্থিতি ছিল না।

এদিকে এক বিবৃতিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু বলেছেন, হামলায় সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিবৃতিতে প্রেসিডেন্ট বোলা তিনুবু বলেন, অপহরণের শিকার সবাইকে যত শিগগির সম্ভব উদ্ধার করতে প্রশাসনকে বলা হয়েছে।

উল্লেখ্য, প্রায় এক মাস আগে নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি ক্যাথলিক স্কুল থেকে বন্দুকের মুখে ৩০০ যন শিক্ষার্থীকে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। সেই শিক্ষার্থীদের সবাইকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

সকাল নিউজ/এমএম

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version