বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ শোক জানান তিনি। এছাড়া শোক প্রকাশ করেছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রও।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক বার্তায় বলেন, খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের মানুষের প্রতি আমাদের গভীর সমবেদনা। এ মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি যেন সর্বশক্তিমান তাঁর পরিবারকে দেন।
মোদি বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির উন্নয়নে, পাশাপাশি ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণ করা হবে।
এদিকে সকাল ১০টা ৩৫ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ফেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, খালেদা জিয়া তাঁর দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখেছেন। বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে তাঁর নেতৃত্ব বিশেষ ভ‚মিকা রেখেছে।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক টুইটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তিনি বাংলাদেশের জনগণের প্রতি খালেদা জিয়ার আজীবন ত্যাগ এবং দেশের সমৃদ্ধি ও উন্নয়নে অবদানের কথাও স্মরণ করেন।

সকাল নিউজ/এমএম

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version