লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সাবেক যুবদল নেতা এ.এস.এম. শামসুজ্জামান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) মধ্যরাতে রংপুরের হাজিরহাট থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার এ.এস.এম. শামসুজ্জামান সেলিম হাতীবান্ধা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি উপজেলার সিংগিমারী ইউনিয়নের দক্ষিন গড্ডিমারী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা ও পুলিশ জানায়, শামসুছুজ্জামান সেলিম বিভিন্ন জনের কাছ থেকে চেক ও স্ট্যাম্পের মাধ্যমে অর্থ লেনদেন করেন। সেই অর্থ সময় মতো পরিশোধ না করায় তার বিরুদ্ধে ভুক্তভোগীরা একের পর এক মামলা করেন। এভাবে তার নামে ২৩টি মামলা হয়। যার মধ্যে ৫টি মামলায় বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করেন আদালত। এছাড়া পলাতক থাকায় সাজাপ্রাপ্তসহ ২৩টি মামলায় আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন।
জানা গেছে, শামছুজ্জামান সেলিম দীর্ঘ দিন আতœগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রংপুরের হাজিরহাট থানা পুলিশের সহায়তায় রবিবার রাতে হাজিরহাট এলাকা থেকে গ্রেপ্তার করে। আজ সকালে তাকে লালমনিরহাট আদালতে পাঠায় পুলিশ।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানউল্লাহ বলেন, শামসুজ্জামান সেলিমকে ৫টি সাজাসহ মোট ২৩টি ওয়ারেন্ট মুলে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সকাল নিউজ/এমএম


