- Wyns Casino: Quick‑Hit Slots & Lightning‑Fast Wins for the Modern Player
- LuckyHour Casino – Quick Spin, Big Wins for the Fast‑Paced Player
- Lunubet Casino: Nopeat mobiilivoitot ja lyhyet – intensiiviset pelisessiot
- Kinbet Casino – Gyors‑Hit nyerőgépek, Crash játékok és Élő Akciók Gyors Tempójú Játékosoknak
- MateSlots: The Ultimate Short‑Game Slot Experience for Quick Wins
- ঈদ আসেনি কলাতলীর গ্যাস পাম্পে নিহত ৩ জনের পরিবারে: নিভে যাওয়া আগুনে পুড়ছে জীবন
- বলিউডে অভিষেকেই ট্রেন্ডিংয়ে ঢাকাই হিরো আরিফিন শুভ
- মেসিকে নিয়ে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা
Author: নিজস্ব প্রতিবেদক
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন আয়োজনের লক্ষ্যে ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করেছে প্রশাসন। সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। জারি করা নির্দেশনায় বলা হয়েছে, ভোট প্রদানকারী শিক্ষার্থীরা শুধু বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। ভোট প্রদান শেষে শিক্ষার্থীদের ২ ও ৩ নম্বর গেট দিয়ে ক্যাম্পাস ত্যাগ করতে হবে। নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নির্ধারিত সময়ের পূর্বেই শুধু ২ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবেন। কর্মকর্তা ও কর্মচারীদের অবশ্যই আইডি কার্ড প্রদর্শন করে ক্যাম্পাসে…
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উঠিয়ে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, ‘ভেনেজুয়েলাতে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বাংলাদেশ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে। বাংলাদেশ বিশ্বাস করে যে, কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমেই দেশদুটি পরস্পরের মধ্যে বিরোধ নিষ্পত্তি করা উচিত।’ এ ছাড়া আরও বলা হয়, ‘বাংলাদেশ জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি তার অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।’ শনিবার ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করে মার্কিন বাহিনী। বর্তমানে তারা নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন…
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ‘ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। এ সরকারের আমলে থার্ড টার্মিনাল চালু হবে কি না-জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘না, থার্ড টার্মিনাল চালুর জন্য আমাদের প্রাণান্ত চেষ্টা ছিল। কিন্তু এ সরকারের সময় চালু করতে পারব না।’ তিনি বলেন, ‘থার্ড টার্মিনাল চালুর বিষয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে জাপানিজ ভাইস মিনিস্টারের সঙ্গে মিটিং করেছি। আমরা দরকষাকষি করেছি। আমরা চেষ্টা করেছি, কিন্তু আমাদের প্রচেষ্টা সম্ভবত সফল হয়নি।’ উপদেষ্টা…
ভবিষ্যতে সুপ্রিম কোর্ট সংক্রান্ত কোনো মিথ্যা, বিভ্রান্তিকর বা অসত্য সংবাদ প্রকাশ বা প্রচার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আদালত অবমাননাকর কার্যক্রমের জন্য আইনানুগভাবে দায়ভার গ্রহণ করতে হবে বলে সতর্ক করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সোমবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্ক বার্তা দেওয়া হয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দেয়া এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগ করায় আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ বিচারপতি এবং বেঞ্চ প্রদান না করায় হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি ছুটিতে গিয়েছেন এরূপ ভুল সংবাদ টিভি…
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মামলা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। আজ সোমবার (৫ জানুয়ারি) এ রিট আবেদন করা হয়। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ রেখে গত ১১ ডিসেম্বর ঘোষিত তফসিলের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে তার আবেদনে। সেই সঙ্গে, তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে বিবাদী করা হয়েছে। চলতি সপ্তাহে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাই কোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে। আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, ‘অন্তবর্তীকালীন সরকারের কথা সংবিধানে কোথাও উল্লেখ নেই। তাই…
দুর্ধর্ষ এক চুরির ঘটনা ঘটেছে রাজধানী মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারের নিউ রানা জুয়েলার্সে। এ ঘটনায় ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরির অভিযোগ করা হয়েছে। এছাড়া নগদ চার লাখ টাকা খোয়া যাওয়ায় কথাও জানিয়েছেন দোকানের মালিক। সোমবার (৫ জানুয়ারি) ভোরের দিকে দোকানে দুর্ধর্ষ চুরির এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, চুরির বিষয়টি জানতে পেরেছি। এরইমধ্যে ঘটনাস্থলে গিয়ে আমাদের পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। দোকানের মালিক মাসুদ রানা বলেন, ‘রোববার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। আজ সকাল দশটায় দোকান খোলার সময় দেখি দোকানের কেচি গেটের তালা ও সাঁটারের তালা ভাঙ্গা।…
জুলাইযোদ্ধা ওসমান হাদি হত্যা মামলার বিচার অন্তর্বর্তী সরকারের মেয়াদেই নিশ্চিত করা হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘এরইমধ্যে হাদি হত্যা মামলায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার এ মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে।’ আজ সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিহত করতে যথাযথ ও কার্যকর ব্যবস্থা…
হিমালয়ের পাদদেশ ঘেঁষা উত্তরের জেলা দিনাজপুরে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। জানুয়ারির শুরু থেকেই কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। পৌষের শেষভাগে শুরু হওয়া মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে ঘন কুয়াশা যোগ হয়ে জীবনযাত্রাকে করে তুলেছে চরম দুর্বিষহ। সোমবার (৫ জানুয়ারি) ভোর থেকেই দিনাজপুরের বিস্তীর্ণ এলাকা ঘন কুয়াশা ও কনকনে শীতে ঢেকে যায়। তীব্র ঠান্ডার কারণে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের না হওয়ায় সড়ক ও হাটবাজারে লোকসমাগম ছিল খুবই কম। এতে কার্যত স্থবির হয়ে পড়ে স্বাভাবিক জীবনযাত্রা। শীতের প্রকোপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বৃদ্ধ ও দিনমজুর শ্রেণির মানুষ। কনকনে ঠান্ডায় অনেক দিনমজুর ও রিকশাচালক কাজে…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আজ থেকে সারাদেশে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। রবিবার (০৪ জানুয়ারি) বিকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গঠিত সেলের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে যদি কোনো প্রার্থী দলীয় প্রভাব খাটায় বা কোনো ধরনের অনিয়মে জড়িত থাকে, তাহলে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করতে হবে।’ বিষয়টি গণমাধ্যমে উপস্থাপনের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানিয়ে তিনি…
আগামী দুই-এক দিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারপার্সন পদে অধিষ্ঠিত করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। এর আগে, দুপুরে সিলেট সফরে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে তিনি হযরত শাহজালাল ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন। পরে সন্ধ্যায় নগরীর একটি হোটেলের হলরুমে সিলেটে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এ মতবিনিময় সভায় অংশ নেন। বিএনপি মহাসচিব বলেন, ‘অর্ন্তবর্তী সরকার ক্ষমতায় আসার পর গত এক বছর ধরে দেশে মবোক্রেসি কালচার শুরু হয়েছে। যেটা গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে। এটা থেকে বের হয়ে আসতে হবে।…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
