Author: নিজস্ব প্রতিবেদক

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর। অধিদপ্তরের অধীনস্থ স্কুলসমূহের শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক, গজল প্রতিযোগিতা সংক্রান্ত এই নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজা খাতুন স্বাক্ষরিত এক স্মারকে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ স্কুলসমূহের শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক, গজল প্রতিযোগিতা-২০২৬ এবং দেশের সব জেলা স্টেডিয়ামে বছরব্যাপী ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ও কারাতে প্রশিক্ষণ পরিচালনা করতে আগ্রহী মর্মে উক্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশ গ্রহণের অনুমতির জন্য আবেদন করেছেন। প্রতিয়োগিতায় অংশগ্রহণ বা রেজিস্ট্রেশন এর জন্য কোনো অর্থ প্রয়োজন নেই। এতে আরও বলা হয়েছে, প্রতিযোগিতাসমূহে এবং প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের…

বিস্তারিত

উগ্রপন্থীদের হুমকির মুখে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএলের ২০২৬ আসর থেকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। মুস্তাফিজ ইস্যুতে দুই দেশের ক্রিকেটকে ছাপিয়ে বাংলাদেশ-ভারতের সম্পর্কই এখন রাজনৈতিক বৈরিতার দিকে মোড় নিয়েছে। এমন পরিস্থিতিতে এবার পিএসএলে খেলার সুযোগ থাকছে মুস্তাফিজের সামনে। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে মুস্তাফিজকে স্বাগত জানিয়ে একটি পোস্ট করা হয়েছে। পিএসএলের পোস্টে বলা হয়েছে, ‘ব্যাটাররা সাবধান… এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মুস্তাফিজ।’ এদিকে নিরাপত্তা শঙ্কায় আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর দেশটিতে বিশ্বকাপ খেলতে যেতে চায় না বিসিবি। এমনকি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো…

বিস্তারিত

বিদেশি পর্যবেক্ষকদের থাকা-খাওয়ার ব্যয়ভাব বহনে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে অপরিণামদর্শী, বৈষম্যমূলক ও নিরপেক্ষ পর্যবেক্ষণ পরিপন্থি বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, এ সিদ্ধান্ত নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন পর্যবেক্ষণের মৌলিক নীতির পরিপন্থী এবং এর মাধ্যমে নির্বাচনব্যবস্থায় কর্তৃত্ববাদী চর্চা অব্যাহত রাখার ইঙ্গিত মিলছে। বিদেশি পর্যবেক্ষকদের সরব উপস্থিতি জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নির্বাচনের গ্রহণযোগ্যতা বৃদ্ধির ঠুনকো যুক্তিতে বিদেশি পর্যবেক্ষকদের থাকা-খাওয়ার খরচ বহনের নির্বাচন কমিশনের অবিমৃশ্যকারী সিদ্ধান্ত হিতে বিপরীত হতে বাধ্য। মঙ্গলবার (৬ জানুয়ারি) এক সংবাদ বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এসব কথা বলেন। তিনি বলেন, ‘এ সিদ্ধান্ত যে বৈষম্যমূলক, নির্বাচন কমিশন তা অনুধাবন করতে না পারায়, আমরা বিস্মিত হয়েছি। বিদেশি…

বিস্তারিত

দীর্ঘ প্রতীক্ষা পেরিয়ে আজ অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন। এতে কেন্দ্রীয় সংসদে ভোটার উপস্থিতি হয়েছে প্রায় ৬৫ শতাংশ ও হল সংসদে ৭৭ শতাংশ ভোটার উপস্থিতি হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ এ তথ্য জানিয়ে বলেন, ‘যেহেতু ভোট এখনো গণনা করিনি তাই ৩৯ কেন্দ্র থেকে প্রাপ্ত টপশিট অনুযায়ী আমাদের হিসেবে কেন্দ্রীয় সংসদে ৬৫ শতাংশ ভোট কাস্টিং হয়েছে এবং হল সংসদে ৭৭ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।’ ব্যবসায় শিক্ষা অনুষদে একাউন্টিং বিভাগের ৩১৭ নম্বর রুমে ৪৮৮ ভোটারের মধ্যে ৩৬৪ জন এবং ৩১৬ নম্বর রুমে ৪৭৫ ভোটারের মধ্যে ৩৭৭ জন ভোট দিয়েছেন। মার্কেটিং বিভাগে ৬০২ জনের…

বিস্তারিত

ফ্রান্সের ফার্স্টলেডি ব্রিজিত ম্যাক্রন সম্পর্কে অনলাইনে বিদ্বেষমূলক মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে ১০ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন প্যারিসের একটি আদালত। ব্রিজিত ম্যাক্রোঁকে সোশ্যাল প্ল্যাটফর্মে নানা বিদ্বেষপূর্ণ মন্তব্য করা হয়; এমনকি ‘ফার্স্টলেডি পুরুষ’—এমন মন্তব্যও করা হয়। এর প্রেক্ষিতে প্যারিসের একটি আদালত হয়রানি করা ১০ জনকে শনাক্ত করে। ভিত্তিহীন গুজব ছড়ানোর অভিযোগে তাদের সাজা দেওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ানের প্রতিবেদনে এসব বলা হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আটজন পুরুষ ও দুজন নারী রয়েছেন, যাদের বয়স ৪১ থেকে ৬০ বছরের মধ্যে। তাদের মধ্যে স্কুলশিক্ষক, আর্ট গ্যালারির মালিক ও ধর্ম প্রচারকও রয়েছেন। আদালত এই ১০ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। এর মধ্যে রয়েছে অনলাইন হয়রানি বন্ধে…

বিস্তারিত

ভারত ও বাংলাদেশের মধ্যকার বর্তমানে যে উত্তেজনা চলছে, তার কোনো প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না বলে উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আমার মনে হয়, এখানে ইমোশনাল বিষয় কাজ করেছে। দুই পক্ষই এটা বিবেচনা করবে। আমরা চাই না সম্পর্কের হ্যাম্পার হোক।’ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘মুস্তাফিজকে নিয়ে যেটা ঘটেছে সেটা দুঃখজনক। শুরুটা কিন্তু বাংলাদেশ করেনি। একজন ভালো বিখ্যাত প্লেয়ার খেলতে যাবে, দয়া-দাক্ষিণ্য করে তাকে নেয়নি। হঠাৎ বন্ধ করে দেবে, এটা অপ্রত্যাশিত এবং দুঃখজনক। এটা দুই দেশের কারোই জন্য ভালো নয়। তবে ভারত ও…

বিস্তারিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা(ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে হাদি হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা শেষে ডিএমপি মিডিয়া সেন্টারে তিনি এ তথ্য জানান। শফিকুল ইসলাম বলেন, ‘হাদি হত্যা মামলায় ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিল করা হয়েছে। এর মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান আসামি ফয়সাল, ফয়সালের বোন জেসমিন, আলমগীর ও ফিলিপসহ পাঁচজন এখনো পলাতক রয়েছে। অধিকতর তদন্তে আরও যদি কারো সম্পৃক্ততা…

বিস্তারিত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় একটি সেতুর অভাবে অন্তত তিনজন স্থানীয় বাসিন্দা প্রাণ হারিয়েছেন। চার দশক ধরে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের জোড়াপুল ও জুম্মারপাড় এলাকার সানিয়াজান নদীর ওপর কোনো সেতু নেই। ফলে হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার করছেন। নদীর দক্ষিণ অংশের বাসিন্দাদের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো। স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা একাধিকবার সেতু নির্মাণের জন্য জায়গা পরিদর্শন ও মাটি পরীক্ষা করেছেন। মাপজোকও করা হয়েছে। তবে বছরের পর বছর আশ্বাস মিললেও সেতু আর নির্মাণ হয় না। প্রতিবছর স্থানীয়দের উদ্যোগ ও অর্থায়নে শুষ্ক ও বর্ষা মৌসুমে এই বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। কিন্তু সাঁকোটি পুরোনো হলে চলাচল…

বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩০০ জন অসহায়-দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৬ জানুয়ারি মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির উদ্যোগে জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকড়িপাড়া এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। চলমান হাড়কাঁপা শীতের সময়ে কম্বল পেয়ে শীতার্ত অসহায়-দুস্থ মানুষেরা উচ্ছ্বাস প্রকাশ করেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল সৈয়দ কামাল হোসেন। এ ছাড়াও ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ও সহকারী পরিচালক রফিকুল ইসলামসহ অন্যান্যরা। এ সময় রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল সৈয়দ কামাল হোসেন বলেন, ‘তীব্র শীত ও ঘন কুয়াশায় সীমান্তবর্তী খেটে খাওয়া শীতার্ত জনসাধারণের দুভোর্গ লাঘবে বিজিবির…

বিস্তারিত

ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক বাদ পড়লেন চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা প্যানেল থেকে। বাংলাদেশ-ভারত সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনায় পরিবর্তিত পরিস্থিতির কারণে উপস্থাপক প্যানেল থেকে এই ভারতীয়কে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি। এবারের বিপিএলে ধারাভাষ্য ও উপস্থাপনায় চমক দেখিয়েছিল বিসিবি। উপস্থাপক হিসেবে পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে ছিলেন ভারতের রিধিমা পাঠক। আর ধারাভাষ্যকার হিসেবে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক পিসিবি প্রধান রমিজ রাজা, ইংলিশ কিংবদন্তি ড্যারেন গফদের অন্তর্ভূক্ত করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই’র নির্দেশ মেনে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর…

বিস্তারিত