Author: ‎জেলা প্রতিনিধি, লালমনিরহাট:

​সরকারি কর্মকর্তাদের নির্ধারিত সময়ে কার্যালয়ে উপস্থিত থাকার কঠোর নির্দেশ দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘নির্ধারিত সময়ে কেউ অফিসে না এলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’ ​শুক্রবার (১৩ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদে সরকারের ১৮০ দিনের অগ্রাধিকারমূলক পরিকল্পনার অগ্রগতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ​মন্ত্রী বলেন, ‘বিএনপির নির্বাচনী ইশতেহারের ওপর আস্থা রেখে জনগণ বিপুল ম্যান্ডেট দিয়ে আমাদের সংসদে পাঠিয়েছে। সেই ইশতেহার অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কর্মকর্তাদের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে হবে।’ ​সভায় মন্ত্রী সরকারের ১৮০ দিনের পরিকল্পনার…

বিস্তারিত

‎‎কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন নাগেশ্বরী ব্লাড ব্যাংক। সংগঠনটির উদ্যোগে নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের ফান্দের চরে অসহায়, বিধবা, দিনমজুর ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ‎বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে প্রকৃত অসহায় পরিবারগুলোকে নির্বাচন করে প্রথম ধাপে ১২টি পরিবারের হাতে রমজানের ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা। ‎ ‎স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কুড়িগ্রাম জেলার বিস্তীর্ণ চরাঞ্চলের মানুষ দারিদ্র্য ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করেন। নদীভাঙন ও কর্মসংস্থানের অভাবে অনেক পরিবার ন্যূনতম চাহিদা পূরণ করতেও হিমশিম খায়। রমজান মাসেও অনেক সময় তারা চালভাজা, মুড়ি কিংবা শুধু ভাত দিয়েই ইফতার…

বিস্তারিত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং শিয়াপন্থি সংগঠন হিজবুল্লাহকে হামলার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (১২ মার্চ) অনুষ্ঠিত এক প্রেস কনফারেন্সে নেতানিয়াহু বলেন, ‘দুই সপ্তাহের মার্কিন-ইসরাইলি বিমান হামলার পর ইরান আগের মতো নেই। তেহরান তার রেভুল্যুশনারি গার্ডস কর্পস এবং বাসিজ প্যারামিলিটারী বাহিনীসহ বড় ধরনের আঘাত পেয়েছে।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, ‘ইরানের সর্বোচ্চ নেতা হত্যার প্রতিশোধে হামলা চালানো লেবাননের হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত থাকবে।’ নেতানিয়াহু আরও বলেন, ‘‘আমি কোনো সন্ত্রাসী সংগঠনের নেতাদের জন্য ‘জীবনবীমা’ ঘোষণা করব না। আমরা কি পরিকল্পনা করছি, সে সম্পর্কে স্পষ্ট কিছু জানাচ্ছি না। ইরান এবং হিজবুল্লাহ আর আগের মতো হুমকি নয়।’’ সকাল নিউজ/এসএফ

বিস্তারিত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন। তবে এখন ভালো আছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) ইতালির দৈনিক করিয়ের ডেলা সেরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এ তথ্য জানান। ইসমাইল বাকাই করিয়ের ডেলাকে সেরাকে দেওয়া সাক্ষাৎকারে চলমান আঞ্চলিক উত্তেজনা নিয়ে কথা বলেন এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের কোনো শত্রুতা নেই।’ তবে তার দাবি, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি অবিশ্বাস ও উত্তেজনা তৈরি করছে। বাকাই জানান, তেহরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। একই সঙ্গে তিনি ইউরোপের দেশগুলোর তেলের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগের বিষয়টিও উল্লেখ করেন। ইরানি এই কূটনীতিক…

বিস্তারিত

হাঁটুর চোটে পড়েছিলেন হামজা চৌধুরী। যে কারণে এক মাসেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন তিনি। অবশেষে ভক্ত-সমর্থকদের সুখবর দিলেন হামজা, চোট কাটিয়ে সেরে উঠেছেন তিনি। এই মাসের শেষে ভিয়েতনামে ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ দলে যোগ দিতে পারবেন লেস্টার সিটির এই মিডফিল্ডার। গত ৩১ জানুয়ারি চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে চ্যাম্পিয়নশিপ ম্যাচে হাঁটুতে চোট পেয়ে ক্র্যাচে ভর দিয়ে মাঠ ছাড়েন হামজা। এরপর থেকে ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়। তবে ফেব্রুয়ারিতে ছয়টি ম্যাচ মাঠের বাইরে থাকার পর ৭ মার্চ ইপসউইচ টাউন ও ১১ মার্চ ব্রিস্টল সিটির বিপক্ষে সংক্ষিপ্ত সময়ের জন্য মাঠে নামেন ২৮…

বিস্তারিত

তেলের দাম বাড়ানো হবে না জানিয়ে সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘আগামী ১৫ মার্চ থেকে গণপরিবহণের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। ফলে জ্বালানি সংকটের কারণ দেখিয়ে গণপরিবহণে ভাড়া বাড়ার কোনো আশঙ্কা নেই।’ ঈদ উপলক্ষ্যে আজ শুক্রবার (১৩ মার্চ) ট্রেনযাত্রা শুরুর প্রথম দিনে ঢাকার প্রধান রেলওয়ে স্টেশন পরিদর্শন করতে এসে এসব কথা বলেন মন্ত্রী। শেখ রবিউল আলম বলেন, ‘জ্বালানিমন্ত্রী তাকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন। ফলে জ্বালানির কারণে গণপরিবহণের ভাড়া বাড়ার কোনো আশঙ্কা নেই এবং জ্বালানি সংকটে পরিবহণ সংকট হওয়ারও কোনো সুযোগ নেই।’ প্রধানমন্ত্রী রেল যোগাযোগকে যুগোপযোগী ও জনবান্ধব করতে নির্দেশনা দিয়েছেন জানিয়ে তিনি…

বিস্তারিত

ইরানের নৌ ও বিমান বাহিনী, বিশেষ করে দেশটির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এখন ধ্বংসের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শুক্রবার (১৩ মার্চ) এক বক্তব্যে ট্রাম্প বলেছেন, সামরিক ও অর্থনৈতিকভাবে ইরানের শাসনব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হচ্ছে। ট্রাম্প দাবি করেন, ইরানের শীর্ষ নেতৃত্ব কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। দেশটির নৌ ও বিমান বাহিনী ধ্বংসের মুখে পড়েছে। তার মতে, ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সামরিক সক্ষমতাও একের পর এক ধ্বংস করা হচ্ছে। গত ৪৭ বছর ধরে ইরানের শাসনব্যবস্থা বিশ্বজুড়ে নিরীহ মানুষের বিরুদ্ধে সহিংসতা চালিয়ে আসছে বলে অভিযোগ ট্রাম্পের। তিনি এ সময় ইরানকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের কাছে অতুলনীয় সামরিক শক্তি ও…

বিস্তারিত

সংসদে ‘ওয়াক আউট’ একটি প্রচলিত রীতি উল্লেখ করে নবনিযুক্ত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘ওয়াক আউট সব সময় হয়ে থাকে। আমরা যখন বিরোধী দলে ছিলাম, আমরাও করেছি। আমি বলবো তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল, তবে সংসদে স্লোগান দেওয়া ঠিক না। এটি সংসদের রেওয়াজের বাইরে।’ আজ শুক্রবার (১৩ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যদের ওয়াক আউট প্রসঙ্গে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল উপস্থিত ছিলেন। সংসদ সদস্যরা এর চেয়ে বেশি কিছু করবেন না বলেও এ সময় তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। আরেক প্রশ্নের…

বিস্তারিত

পাকিস্তানকে হারাতে পারলেই সিরিজ জয় নিশ্চিত করবেন স্বাগতিকরা। সিরিজটা জিতলেই বাংলাদেশের আইসিসি র‍্যাংকিংয়ের শীর্ষ ৯-এ উঠে আসার পথটা খোলা হয়ে যাবে। ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার জন্য এই শর্ত পূরণ করতেই হবে। এমন সমীকরণ নিয়ে আজ (১৩ মার্চ) দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এ ম্যাচেও টস ভাগ্যটা গেছে বাংলাদেশের পক্ষে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আজও টসে জিতেছেন। আজও টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে গত পরশু মিরপুরে প্রথম ওয়ানডেতে বিস্ফোরক এক জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুরে আজ দ্বিতীয় ওয়ানডেতে জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকেরা। প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিং নিয়ে পাকিস্তানকে দ্রুত গুটিয়ে…

বিস্তারিত

শক্তিশালী একটি ভূমিকম্প তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫। আজ শুক্রবার স্থানীয় সময় ভোর ৩টা ৩৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়। সংস্থাটির তথ্যানুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তোকাত প্রদেশের নিকসার শহরে। আর কেন্দ্রে ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। ভূমিকম্পের সময় আতঙ্কে হুড়োহুড়ি করে অনেক মানুষ রাস্তায় নেমে এলেও এখন পর্যন্ত কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সকাল নিউজ/এসএফ

বিস্তারিত