- বলিউডে অভিষেকেই ট্রেন্ডিংয়ে ঢাকাই হিরো আরিফিন শুভ
- মেসিকে নিয়ে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা
- সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
- কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে জাতীয় ঈদগাহে: ডিএমপি
- এবার ঈদে শ্রমিক অসন্তোষ না হওয়ার কারণ জানালেন শ্রমমন্ত্রী
- কাতারে ফের হামলা হলে ইরানের গ্যাসক্ষেত্র উড়িয়ে দেব: ট্রাম্প
- রাষ্ট্রপতির সঙ্গে দীর্ঘদিন পর ঈদের নামাজ পড়বেন পুরুষ প্রধানমন্ত্রী: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
- ভোলায় লঞ্চের ধাক্কায় উল্টে গেল অভিযানের স্পিডবোট, নিখোঁজ পুলিশ কনস্টেবল
Author: নিজস্ব প্রতিবেদক
দেশের সব শিল্পকারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস অবশ্যই ঈদের ছুটির আগেই পরিশোধ করতে হবে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘কোনো অবস্থাতেই যেনো শ্রমিকদের প্রাপ্য পাওনা নিয়ে কোনো জটিলতা সৃষ্টি না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।’ আজ শনিবার (১৪ মার্চ) ঢাকায় বেইলি রোডে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সরকারি বাসভবনের অফিস কক্ষে আরএমজি ও নন-আরএমজি সেক্টরে শ্রম অসন্তোষ নিরসনে করণীয় নির্ধারণে উচ্চ পর্যায়ের সভায় মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘সংশ্লিষ্ট সংসদীয় এলাকাভিত্তিক ঝুঁকিপূর্ণ কারখানার তালিকা তৈরি করে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের কাছে পাঠানো হবে। সংসদ সদস্যরা সরাসরি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বকেয়া বেতন ও…
ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার সারা দেশের এমপি-মন্ত্রীরা নিজ নিজ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তদারকি করবেন বলে জানিয়ে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা দেশে খাল খনন করে বাংলাদেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার এ জনবান্ধব কর্মসূচি গ্রহণ করেছে।’ আজ শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় বারনই নদীর খালে এ কর্মসূচি উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। ভূমিমন্ত্রী বলেন, ‘এলকায় নদী, খাল-বিলসহ অন্যান্য অপরিষ্কার এলাকা পরিষ্কারে তদারকি করবেন। এজন্য কোনো অনুষ্ঠান কিংবা বেলুন উড়ানোর প্রয়োজন নেই।’ অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য…
ইসরাইলের দিকে ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইরানের ছোড়া এই ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ইসরাইলের বিরুদ্ধে চালানো সবচেয়ে বড় ও শক্তিশালী হামলাগুলোর একটি হিসেবে ধরা হচ্ছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এয়ারোস্পেস বাহিনীর কমান্ডার জানিয়েছেন, ইসরাইল নিয়ন্ত্রিত এলাকাগুলোর দিকে এক ও দুই টন ওজনের মোট ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং সবগুলোই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। আইআরজিসির এয়ারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ মুসাভি বলেন, এই অভিযানে ‘দখলদার ইসরাইলের গুরুত্বপূর্ণ এয়ারোস্পেস ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।’ মুসাভি দাবি করেন, ‘এখন ইসরাইলি শাসনের আকাশের আরেকটি অংশ ইরানের লক্ষ্যবস্তুর আওতায় চলে এসেছে।’ সকাল নিউজ/এসএফ
প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে স্থলবাহিনী মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন সামরিক প্রশাসনের সিদ্ধান্তে জাপানের ওকিনাওয়া বন্দর থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনাল ইউনিটের ২,৫০০ জন সদস্য ইতিমধ্যে যাত্রা শুরু করেছেন। এই বিশাল বাহিনীটি উভচর আক্রমণকারী জাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’র মাধ্যমে নির্দিষ্ট যুদ্ধক্ষেত্রে পৌঁছাবে। সামরিক বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে চলমান যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন। যদিও মেরিন সেনারা সাধারণত সমুদ্র এবং স্থল-উভয় ক্ষেত্রেই কাজ করে, তবে এই প্রথম সুনির্দিষ্টভাবে স্থল অভিযানের উদ্দেশ্যে তাদের মোতায়েন করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, কোনো জরুরি পরিস্থিতির মোকাবিলা করা অথবা ইরানের ভূখণ্ডের নির্দিষ্ট কোনো অংশ নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্যেই এই বাহিনীকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে। এই মোতায়েনের…
জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির বৃহৎ দুটি ইউনিট বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৩টায় হঠাৎ বিকট শব্দ হয়ে ইউনিট দুটি বন্ধ হয়ে যায়। এতে জাতীয় গ্রিড লাইনে প্রায় সাড়ে ৫শ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পায়। বিদ্যুৎকেন্দ্রের কারিগরি বিভাগ সূত্রে জানা যায়, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির সচল পাঁচটি ইউনিটের মধ্যে বৃহৎ তিনটি ইউনিটে সাড়ে ৭শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। শুক্রবার বিকাল ৩টায় বিকট শব্দে ৪শ মেগাওয়াট (নর্থ) ও ৪শ মেগাওয়াট (ইস্ট) পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায়। এতে জাতীয় গ্রিডে সাড়ে ৫শ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পায়। এ ব্যাপারে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নির্বাহী পরিচালক (কারিগরি)…
সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, তার মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, ‘রাজাকারের তালিকায় অনেক মুক্তিযোদ্ধা ঢুকে গেছেন। বিষয়টি আমরা চিহ্নিত করব। এসব চিহ্নিত করে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ শুক্রবার (১৩ মার্চ) বিকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। আহমেদ আজম খান বিকাল সোয়া ৩টার দিকে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যেন ঠিকভাবে কাজ করতে পারি এবং যে দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে তা যেন…
বিশ্বসেরা ধনীদের তালিকায় নিজের অবস্থান পাকাপোক্ত করলেন বলিউড বাদশা শাহরুখ খান। গত বছর প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে নাম লেখানোর পর সম্প্রতি প্রকাশিত ‘হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৬’-এ নতুন ভারতীয় হিসেবে নাম উঠেছে তার। বর্তমানে ১.৩ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১০,৮০০ কোটি রুপি) নিট সম্পদ নিয়ে তিনি ভারতের সবচেয়ে ধনী অভিনেতার মর্যাদা লাভ করেছেন।৫ মার্চ প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে শাহরুখ খানের অন্তর্ভুক্তিকে তারকাদের সম্পদের ক্ষেত্রে একটি ‘অবিস্মরণীয় মুহূর্ত’ হিসেবে অভিহিত করা হয়েছে। এই তালিকায় শাহরুখের পাশাপাশি রয়েছেন মিউজিক লিজেন্ড জে-জি (২.৮ বিলিয়ন ডলার), টেলর সুইফট (১.৬ বিলিয়ন ডলার) এবং রিয়ানা (১.৫ বিলিয়ন ডলার)। তালিকায় বিনোদন জগতের ধনীদের মধ্যে শীর্ষে রয়েছেন…
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে নাড়ির টানে বাড়ি ফেরায় চলছে মানুষের ব্যস্ততা। উৎসবের এ প্রস্তুতির মাঝে আবহাওয়ার বিরূপ অবস্থা এখন অনেকের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। দেশের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, এই অকাল বৃষ্টি আর মেঘের আনাগোনা সহজে থামছে না; বরং ঈদের আনন্দযাত্রায় সঙ্গী হতে পারে বৃষ্টির ঝাপটা। এখনও ঈদের বাকি আছে আনুমানিক সাতদিন। এ অবস্থায় আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, ‘আপাতত ধারণা করা যাচ্ছে, ইদের দিন দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। তবে তা সাময়িক।’ তিনি আরও বলেন, ‘মার্চ, এপ্রিল ও মে মাস হলো কালবৈশাখীর উপযোগী সময়। কিন্তু এখন পর্যন্ত দেশে কালবৈশাখী ঝড় আঘাত হানেনি। তবে…
কুমিল্লার দেবীদ্বারে জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষার্থী সহযোদ্ধাদের একসাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) ২৩ রমজান বিকেলে দেবীদ্বার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে, দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ওই ইফতার মাহফিলে অংশগ্রহণ করে। আয়োজকরা জানায়, এই ইফতার মাহফিল ভ্রাতৃত্ব, ঐক্য এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে অনুষ্ঠিত হচ্ছে। ইফতার আয়োজনে আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া-মোনাজাত এবং ইসলামী সংগীত পরিবেশন করা হয়েছে। সকাল নিউজ/এসএফ
ভোলার দৌলতখানে নিখোঁজের ৩ দিন পর এক প্রতিবেশীর নির্মাণাধীন অব্যবহৃত সেপটিক ট্যাংকের ভেতর থেকে লিটন নায়েব (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কলাকোপা গ্রামের নায়েব বাড়ির একটি নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভিতর থেকে বালু চাপা দেওয়া অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। এরআগে, গেল ১০ মার্চ রাতে নিজ ঘর থেকে নিখোঁজ হন লিটন। পরে স্বজনরা তাকে না পেয়ে দৌলতখান থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ আজ দুপুরে তার লাশ উদ্ধার করে। লিটন ওই বাড়ির হারুন নায়েবের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ও দুই সন্তানের…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
