Author: নিজস্ব প্রতিবেদক

সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। শনিবার (১৪ মার্চ) অনুষ্ঠিত সভায় ২০২৬-২৭ মেয়াদে কমিটির সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে নির্বাচিত করেন। নতুন কমিটি ঘোষণা করেন নোয়াব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি নিউএজ-এর সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান এএসএম শহীদুল্লাহ খান, কোষাধ্যক্ষ দৈনিক সংবাদের প্রকাশক আলতামাশ কবির, সদস্য দৈনিক সমকালের প্রকাশক একে আজাদ, প্রথম আলো সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীন, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক,…

বিস্তারিত

নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করা একটি বড় চ্যালেঞ্জ মন্তব করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁস এবং নকল রোধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে।’ শনিবার (১৪ মার্চ) রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সদস্যদের সঙ্গে ইফতার-পরবর্তী এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘আসন্ন ২১ এপ্রিল থেকে শুরু হওয়া পরীক্ষার পবিত্রতা রক্ষায় এবার মাঠ পর্যায়ে কঠোর তদারকি নিশ্চিত করা হবে। সবগুলো শিক্ষা বোর্ডের কর্মকর্তাসহ পরীক্ষাসংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করা হবে।’ তিনি বলেন, ‘আমরা অতীতে সফল হয়েছি, এবারও সেই ধারা বজায় থাকবে। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে যারা প্রশ্নফাঁসের…

বিস্তারিত

পবিত ঈদুল ফিতরকে সামনে রেখে সারা দেশে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রির ক্ষেত্রে চালু থাকা রেশনিং ব্যবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আজ রবিবার (১৫ মার্চ) থেকে দেশের সব ফিলিং স্টেশনে আগের মতো স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ ও বিক্রি করা যাবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব (অপারেশন) মনির হোসেন চৌধুরী শনিবার (১৪ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে রবিবার (১৫ মার্চ) আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে। মনির হোসেন চৌধুরী আরও বলেন, ‘ঈদ উপলক্ষে আপাতত ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রির ক্ষেত্রে বিদ্যমান রেশনিং ব্যবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার সকালেই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে।’…

বিস্তারিত

দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না জানিয়ে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির বলেছেন, ‘হাসপাতালে শিশুর জন্ম নেওয়ার পর শিশুকে পাহারা দিতে হয়। হাসপাতাল থেকে শিশু চুরি হয়ে যেতে পারে, সেখানেও পুলিশ দরকার। আবার কবর দিতে গেলেও সেখানে কঙ্কাল বা লাশ চুরি হয়ে যেতে পারে, সেখানেও পুলিশ দরকার।’ তিনি বলেন, ‘পুলিশ ছাড়া এ সমাজ চলবে না। কার্যকরী, শান্তিপূর্ণ, উন্নয়নমূলক ও সভ্য দেশ গঠনের জন্য পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। আপনারা পুলিশকে সহযোগিতা করেন।’ শনিবার (১৪ মার্চ) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, ‘ফ্যাসিস্ট যুগের পুলিশ যাতে বাংলাদেশে না থাকে, সেটার জন্য…

বিস্তারিত

ময়মনসিংহের হালুয়াঘাটের বাসিন্দা ফিলিপ সাংমা। যাকে ধরতে হন্যে হয়ে খুঁজছিল বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে অবৈধভাবে ভারতে প্রবেশে সহায়তার অভিযোগে অবশেষে ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। শনিবার (১৪ মার্চ) পশ্চিমবঙ্গে রাজ্যের নদীয়া জেলার শান্তিপুরের কাছ থেকে তাকে আটক করা হয়। সূত্র জানিয়েছে, ময়মনসিংহের হালুয়াঘাটের অধিবাসী ফিলিপ সাংমাকে আটকের বিষয়টি পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সূত্র খবর পেয়ে ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করে স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে…

বিস্তারিত

উন্নত চিকিৎসার জন্য আজ রোববার (১৫ মার্চ) সিঙ্গাপুরে নেয়া হবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল রোববার বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হবে। তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস ভাশন তার সঙ্গে যাবেন। শুক্রবার (১৩ মার্চ) রাজধানী এভারকেয়ার হাসপাতালে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি…

বিস্তারিত

রাজধানীতে যানজট কমাতে ঈদের আগে ও পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার। সেই সঙ্গে লক্কড়ঝক্কর কোনো বাস সড়কে নামবে না বলেও জানান তিনি। আজ শনিবার (১৪ মার্চ) রাজধানী গাবতলী বাস টার্মিনালে বাস মালিকও শ্রমিক নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, ‘ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য যাত্রীদের জন্য হেল্প ডেস্ক রাখা হয়েছে। লক্কড়ঝক্কর বাস রাস্তায় নামবে না।’ তিনি বলেন, ‘যাত্রীদের সেবা দেওয়ার জন্য টার্মিনালগুলোতে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হবে। এ ছাড়া যাত্রীদের নিরাপত্তায় কাউন্টার টেরোরিজম ইউনিট, র‍্যাব, সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হবে।’ সকাল…

বিস্তারিত

ওজন বাড়ানো ও ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই ট্রোলিংয়ের শিকার হতে হয় টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। কিন্তু এবার চরিত্রের প্রয়োজনেই ওজন বাড়াতে হলে গ্ল্যামারাস এই অভিনেত্রীকে। তার মানে, এবার ভিন্ন রূপে ওটিটি প্ল্যাটফর্মে আসছেন শ্রাবন্তী। ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজে তাকে দেখা যাবে ৬৫ বছর বয়সী গিরিজাবালা সান্যালের চরিত্রে। পর্দায় বুড়ি ঠাকুমা হয়ে উঠতে শ্রাবন্তীকে বেশ পরিশ্রম করতে হয়েছে। ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’ এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানান, এই চরিত্রের প্রয়োজনে তাকে ওজন বাড়াতে হয়েছে। কোনো বাড়তি মেকআপ বা প্রস্থেটিক ছাড়াই গিরিজাবালা সান্যাল হয়ে উঠেছেন তিনি। শ্রাবন্তীর মতে, বাণিজ্যিক ছবির নায়িকার বাইরে নিজেকে নতুনভাবে প্রমাণ করার এটি একটি…

বিস্তারিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে ইরানকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার তার পাল্টা জবাব দিল পশ্চিম এশিয়ার দেশটিও। ইরানের জাতীয় ফুটবল দলের পক্ষে বলা হয়েছে, কেউ তাদের বিশ্বকাপের বাইরে বের করতে পারবে না। আমেরিকাকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন ইরানের ফুটবলাররা। যুক্তরাষ্ট্র ও ইসরাইল প্রায় দুই সপ্তাহ ধরে ইরানে সামরিক হামলা চালাচ্ছে। পাল্টা জবাব দিয়ে চলেছে ইরানও। এর মধ্যেই বৃহস্পতিবার ইরানের ফুটবলারদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি বলেন, ‘বিশ্বকাপে ইরানের জাতীয় দলকে স্বাগত। কিন্তু আমি মনে করি না যে, এ পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে ওদের এখানে আসা উচিত।’ ২০২৬ ফুটবল বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। অন্য দুই…

বিস্তারিত

লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলাকে মেঘনা নদীর ভয়াবহ ভাঙন থেকে রক্ষায় নির্মাণাধীন ৩৭ কিলোমিটার তীর রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে কমলনগর উপজেলার ফলকন ইউনিয়নের মাতাব্বরহাট এলাকায় চলমান বাঁধ নির্মাণকাজের ভৌত অগ্রগতি সরেজমিনে প্রত্যক্ষ করেন এবং সংশ্লিষ্ট প্রকৌশলী ও প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. সাহাদাত হোসেন সেলিম, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর…

বিস্তারিত