- বলিউডে অভিষেকেই ট্রেন্ডিংয়ে ঢাকাই হিরো আরিফিন শুভ
- মেসিকে নিয়ে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা
- সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
- কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে জাতীয় ঈদগাহে: ডিএমপি
- এবার ঈদে শ্রমিক অসন্তোষ না হওয়ার কারণ জানালেন শ্রমমন্ত্রী
- কাতারে ফের হামলা হলে ইরানের গ্যাসক্ষেত্র উড়িয়ে দেব: ট্রাম্প
- রাষ্ট্রপতির সঙ্গে দীর্ঘদিন পর ঈদের নামাজ পড়বেন পুরুষ প্রধানমন্ত্রী: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
- ভোলায় লঞ্চের ধাক্কায় উল্টে গেল অভিযানের স্পিডবোট, নিখোঁজ পুলিশ কনস্টেবল
Author: নিজস্ব প্রতিবেদক
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসাথে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশনা দিয়েছেন তিনি। বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে সরকারপ্রধান এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৈঠকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্র করার বিষয়েও আলোচনা হয়েছে। রুমন জানান, শুধুমাত্র এলজিইডির পরিত্যক্ত ভবন রয়েছে ১৭০টি।…
মার্কিন ও ইসরাইলি বাহিনীর যৌথ হামলায় গত ২৮ ফেব্রুয়ারি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। হতাহত হয়েছেন বহু ইরানি বেসামরিক নাগরিক। এই পরিস্থিতিতে ওআইসি ও ন্যাম সদস্যদেশ হিসেবে বাংলাদেশ ইরানে আগ্রাসী হামলাকারীদের সরাসরি নিন্দা করবে- এমন প্রত্যাশা করে দেশটি। ইরানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ একটি মুসলিম দেশ। একই সঙ্গে ওআইসি ও জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) সদস্য। সেই হিসেবে একটি আগ্রাসী শক্তিকে সরাসরি নিন্দা বা এর প্রতিবাদ করবে, এমনটাই আমরা আশা করি। বুধবার (৪ মার্চ) ঢাকার ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রত্যাশার কথা জানান ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী। ইরান দীর্ঘমেয়াদে এ যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে জানিয়ে…
বৈশিক চলমান যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। কর্মসংস্থান ও ভিসা সংক্রান্ত বিষয়ে দূতাবাসগুলোর মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের কর্মসংস্থানের বিষয়ে আমরা দূতাবাসগুলোর সঙ্গে কথা বলছি এবং ভিসার মেয়াদ বাড়ানোর (এক্সটেনশন) আশ্বাস পেয়েছি।’ বুধবার (৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। যুদ্ধ পরিস্থিতিতে সম্ভাব্য যেকোনো সংকট মোকাবেলায় সরকারের প্রস্তুতি রয়েছে বলেও এ সময় জানান উপদেষ্টা হুমায়ুন কবির। উপদেষ্টা বলেন, ‘সবদিকেই আমাদের আন্তরিকতা ও চেষ্টার কোনো কমতি নেই। এই সরকার জনগণের সরকার। তাই বাংলাদেশের নাগরিকরাই সরকারের দৈনন্দিন কার্যক্রমে…
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ কক্ষে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। পরে ওই কক্ষেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান একই ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছেন বিভাগের কয়েকজন শিক্ষার্থী। বুধবার (৪ মার্চ) বিকাল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে এ ঘটনা ঘটে। প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও হোসেন ঈমাম গণমাধ্যমকে বলেন, ‘হাসপাতালের জরুরি বিভাগে আনার সময় ওই শিক্ষক বেঁচে…
যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্ঠি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এবার তুরস্কেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামি প্রজাতন্ত্র। তুরস্কে সরাসরি মার্কিন সামরিক ঘাঁটি নেই। তবে দেশটিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ঘাঁটি আছে। আঙ্কারা নিজেও এই জোটের সদস্য। এ কারণে সেখানে ন্যাটোর ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনা আছে এবং সেগুলো যৌথভাবে ব্যবহার করা হয়। এদিকে আঘাত আসতে পারে এমন সম্ভাব্য সব মার্কিন স্থাপনায় প্রতিশোধমূলক আক্রমণ করছে ইরান। এর অংশ হিসেবেই তুরস্কের উদ্দেশে ক্ষেপণাস্ত্রটি…
উন্নত বিশ্বের অনেক দেশে জনসংখ্যা কমছে, যা বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ উল্লেখ করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি ও কর্মমুখী শিক্ষাকে আধুনিক, যুগোপযোগী এবং বাজারের চাহিদাভিত্তিক করতে হবে।’ বুধবার (৪ মার্চ) সকালে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম। মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রায় ১৮ কোটি জনগণের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলা একটি বড় দায়িত্ব। এই জনশক্তিকে সঠিকভাবে দক্ষতায় রূপান্তরিত করা গেলে…
কুমিল্লার দেবীদ্বার থানায় পুলিশ ক্লিয়ারেন্স করতে এসে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাচেষ্টা মামলার আসামি ইউপি সদস্য কামাল মেম্বার গ্রেফতার হয়েছেন। বুধবার (৪ মার্চ) দুপুরে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জের রুমে উপস্থিত হয়ে কামাল মেম্বার নিজেই হত্যাচেষ্টা মামলার আসামি স্বীকারোক্তি দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স করতে পারবে কিনা জানতে চাইলে তাকে আটক করে থানা পুলিশ। পরে বিকেলে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়। আটক মো. কামাল মেম্বার মোহনপুর ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং মোহনপুর গ্রামের আলী আকবর মেম্বারের পুত্র। পুলিশ সূত্রে জানা গেছে, আটক কামাল মেম্বার বৈষম্যবিরোধী আন্দোলনে ২০২৪ সালের ৪ আগষ্ট দেবীদ্বার নিউমার্কেট কালাচাঁন মার্কেটের সামনে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত শিক্ষার্থী আবুবকর হত্যাচেষ্টা মামলার…
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত খ্যাত পর্যটন নগরী কক্সবাজারের আকাশে দেখা গেল এক অপূর্ব মহাজাগতিক দৃশ্য। বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যার পর সূর্যাস্তের আবহে সমুদ্রের গর্জনের সঙ্গে লাল আভায় উদ্ভাসিত চাঁদ যেন অন্য এক স্বর্গীয় আবহ তৈরি করে। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় এ দৃশ্যকে বলা হয় ‘ব্লাড মুন’। জানা গেছে, যখন পৃথিবী সূর্য ও চাঁদের ঠিক মাঝখানে অবস্থান নেয়, তখন পৃথিবীর ছায়ায় পুরোপুরি ঢেকে যায় চাঁদ। সূর্যের আলো সরাসরি চাঁদে পৌঁছাতে না পেরে পৃথিবীর বায়ুমণ্ডল ঘুরে প্রতিফলিত হয়ে চাঁদের ওপর পড়ে। এর ফলে চাঁদ ধারণ করে গাঢ় লাল বর্ণ। মহাকাশ গবেষণা সংস্থা NASA জানিয়েছে, ২০২৮ সালের আগে এমন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আর…
গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবানের লামায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর এক সশস্ত্র সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলার সরই ইউনিয়নের মেরেন্তা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম প্রেনপং ম্রো (২৫)। তিনি সরই ইউনিয়নের ঢেঁকিছড়া পাড়ার মেনসিং ম্রোর ছেলে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেরেন্তা বাজার এলাকায় যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় প্রেনপং ম্রোকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটকের পর তাকে লামা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার…
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার নতুন করে উদ্যোগ নেবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ বুধবার (৪ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, ‘ভারতে অবস্থানরত পলাতক এই আসামিকে ফেরাতে প্রয়োজনীয় আইনগত ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে।’ তিনি বলেন, ‘আসামি শেখ হাসিনা ভারতে আছেন বলে আমরা জানি। যেহেতু তিনি কনভিক্টেড হয়েছেন। সো তাকে আইনত ফেরত আনাটা হচ্ছে আইনগত ব্যাপার এবং নিশ্চয়ই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিব।’ প্রসঙ্গত, গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
