Author: আন্তর্জাতিক ডেস্ক

ভয়েস অব আমেরিকার (ভিওএ) একাধিক বিদেশি কার্যালয় বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। যদিও দেশটির আদালত সম্প্রচার সংস্থাটির পূর্ণাঙ্গ সংবাদ কার্যক্রম বজায় রাখার নির্দেশ দেয়ার পরও এ সিদ্ধান্ত গ্রহণ করা হলো। তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস। মার্কিন সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, ভিওএ-র মূল প্রতিষ্ঠানটির প্রধান ও ট্রাম্প-সমর্থক ক্যারি লেক ২৫ নভেম্বর কংগ্রেসে একটি নোটিশ পাঠিয়েছেন। তাতে ছয়টি বিদেশি সংবাদ ব্যুরো এবং চারটি বিদেশি বিপণন কার্যালয় বন্ধের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। এতে ইন্দোনেশিয়ার জাকার্তা, পাকিস্তানের ইসলামাবাদ, কেনিয়ার নাইরোবি এবং চেক প্রজাতন্ত্রের প্রাগে অবস্থিত কার্যালয়গুলো বন্ধ হয়ে যাবে। এ ছাড়াও জার্মানি, থাইল্যান্ড এবং বতসোয়ানায় অবস্থিত ভিওএ রেডিও স্টেশনগুলোও বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া…

বিস্তারিত

যুদ্ধবিধ্বস্থ গাজা পুনর্গঠন ও মানবিক সংকট লাঘবের জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ১০ কোটি ডলার সহায়তা দেবে চীন। মানবিক এ সহায়তার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জ্ঞাপন করে চিঠি পাঠিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিন অথরিটি (পিএ)। এমন খবরই জানিয়েছে রয়টার্স। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা বলছে, চিঠিতে ফিলিস্তিনের ন্যায্য অধিকার সমর্থন এবং পশ্চিম তীর ও গাজায় ইসরাইলি দখলদারিত্ব কমাতে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। বেইজিংয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অনুদানের ঘোষণা দেন শি। সিনহুয়া জানায়, ফিলিস্তিনি ইস্যুর একটি সর্বসম্মত, ন্যায়সংগত ও টেকসই সমাধান নিশ্চিত ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে…

বিস্তারিত

মাইনাস ফোর ফর্মুলাকে একটি দুষ্টচক্রের ফালতু কথা মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘বেগম খালেদা জিয়া আমাদের ন্যাশনাল লিডার। তিনি নির্দিষ্ট কোনো পার্টির লিডার নন। অনেকে যারা মাইনাস ফোরের কথা বলছেন তারা স্বৈরাচারের দোসরের মতোই। এখানে কোনো মাইনাস ফোর-এর মতো কিছু নেই।’ তিনি বলেন, যারা ‘মাইনাস ফোর’ ফর্মুলা দিচ্ছে তারা স্বৈরাচারের দোসর। আমরা কাউকে মাইনাস করিনি। যারা মাইনাস হয়েছে তারা হত্যাযজ্ঞ করে মাইনাস হয়েছে।’ শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, ‘যারা ব্যান্ড হয়েছে তারা বাদে সকল দলই নির্বাচনে অংশ নেবে। জাতীয়…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভারি অস্ত্র উদ্ধারের অভিযান চলমান আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘লুট হওয়া অস্ত্র উদ্ধারের ব্যাপারে সরকারের কোনো ব্যর্থতা নেই। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে পূর্বাচলে ফায়ারসার্ভিসের ট্রেনিং গ্রাউন্ডে ভলান্টিয়ার সম্মাননা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পুলিশ কমিশন অধ্যাদেশ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণকে সেবা দেয়ার জন্য এই আইন করা হয়েছে। এতে বাহিনীগুলোর কোনো আপত্তি থাকলে তা তারা জানাতে পারে।’ এ সময় বিডিআর বিদ্রোহের তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন করলে বিষয়টি এড়িয়ে যান তিনি। তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবেলায় ৫৫ হাজার ভলান্টিয়ারকে প্রশিক্ষণ দেওয়া হবে। যেকোনো সময় ফায়ার সার্ভিসের পাশে তারা…

বিস্তারিত

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে অপেক্ষা করবেন জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে ভারতের ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।’ আজ শুক্রবার ( ৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। তারেক রহমানের দেশে ফেরা এবং বেগম জিয়ার লন্ডন যাওয়া সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তারেক রহমানের দেশে আসার বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’ এয়ারক্রাফটে টেকনিক্যাল ত্রুটির কারণে খালেদা জিয়ার বিদেশ যাত্রায় একদিন দেরি হতে পারে বলেও জানান তিনি। শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে তিনি বলেন, ‘আমরা তো শেখ হাসিনাকে চেয়েছি।…

বিস্তারিত

এশিয়ান কাপ ফুটবলের তিন ম্যাচে সিঙ্গাপুর, হংকং ও ভারতের বিপক্ষে হামজা চৌধুরী-শমিত সোমদের খেলা দেখতে জাতীয় স্টেডিয়াম ছিল দর্শকে টইটম্বুর। ঘরের মাঠে বাংলাদেশের এই লড়াই দেখতে দর্শকরা ছিলেন মরিয়া। এর একটাই কারণ হামজা চৌধুরি। নন্দিত এই তারকা ফুটবলারের পায়ের জাদু দেখতে স্টেডিয়ামে ছুটে যান ফুটবলপ্রেমীরা। শুধু তাই নয়, হামজাকে ঘিরে এই ম্যাচগুলোর জন্য স্পন্সরদের কাছ থেকেও যথেষ্ট সাড়া পায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তিন ম্যাচ থেকে বাফুফে যে মোটা অঙ্ক আয় করবে, তা অনুমেয়ই ছিল। বুধবার নির্বাহী কমিটির সভায় সিঙ্গাপুর, হংকং ও ভারত ম্যাচের আয়ের তথ্য প্রকাশ করা হয়। যাতে দেখা যায়, তিন ম্যাচে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয় করেছে চার কোটি…

বিস্তারিত

নির্বাচনী মাঠে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন ‘আমজনতার দল’। একই সঙ্গে ইসি নিবন্ধন দিতে যাচ্ছে ‘জনতার দল’-কেও, নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। পুনঃতদন্তের পর এই দুইটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা জানান। এসময় তফ‌সি‌লের বিষ‌য়ে আলোচনা করার জন্য আগামী ১০ কিংবা ১১ তারিখ রাষ্ট্রপতি মো. সাহাবু‌দ্দি‌নের সাক্ষাৎ চেয়ে নির্বাচন কমিশন চিঠি দিয়েছে বলেও জানান তিনি। দল নিবন্ধনের বিষয়ে ইসি সচিব বলেন, ‘পুনরায় কয়েকটি দলের কার্যক্রম তদন্ত করা হয়। পুনঃতদন্তে নতুন…

বিস্তারিত

পাবনার ঈশ্বরদীতে সম্প্রতি ৮টি কুকুরছানাকে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনাটি দেশের মানুষকে চরমভাবে তাড়িত করেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা। বিশেষ করে তারকাদের অনেকেই এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিচার দাবি করেছেন। এরই মধ্যে কুকুরছানা হত্যা মামলায় অভিযুক্ত নিশি রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। বুধবার ফেসবুকে পিয়া জান্নাতুল লিখেছেন, ‘সরকারি চাকুরের স্ত্রী বলেই যা ইচ্ছে তাই করা যায়-এই ভাবটা যে ভুল, আজকের গ্রেপ্তারটাই তার পরিষ্কার প্রমাণ। আটটা নিরীহ কুকুরছানাকে ব্যাগে ভরে পুকুরে ফেলে দেওয়া—এটা শুধু নিষ্ঠুর না, এটা মানুষ হিসেবে আমাদের লজ্জা।’ তিনি…

বিস্তারিত

পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশটি জারি হলে এর আওতায় পাঁচ সদস্যের একটি কমিশন থাকবে, যার প্রধান হবেন সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। এ কমিশন নাগরিকের অভিযোগ অনুসন্ধান-নিষ্পত্তি, পুলিশ সদস্যদের সংক্ষোভ নিরসন ইত্যাদি বিষয়ে সরকারের কাছে সুপারিশ করবে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। পুলিশ কমিশন অধ্যাদেশের বিষয়বস্তু তুলে ধরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘এই কমিশনের…

বিস্তারিত

রাজনৈতিক সংকট ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার এই সময়ে নির্বাচনের তপশিল ঘোষণার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নির্বাচনি প্রক্রিয়ায় আছে জানিয়ে দলের নজরুল ইসলাম খান বলেছেন, ‘অনিবার্য কোনো কারণ ছাড়া আমরা নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। আমরা ১৫ বছর থেকে নির্বাচন চাচ্ছি। জনগণের ভোটের অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই এবং যথাসময়ে নির্বাচন হবে, তা আমরা চাই।’ আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির…

বিস্তারিত