- PlayMax Casino Review – Quick‑Hit Slots, Instant Wins, and Mobile‑First Fun
- ViciBet Casino: Quick Wins for the Modern Mobile Gamer
- Slot Bunny: Quick‑Hit Fun for the Hustling Player
- Rich Royal Casino: Short‑Intense Slots and Quick Wins for the Modern Player
- Retro Bet: Quick‑Hit Slots and Rapid Wins for the Modern Gamer
- JokaRoom: Mobile‑First Casino Action for Short, Intense Sessions
- NewLucky Casino: Quick Play, Big Rewards for Short Sessions
- Betflare Casino: Quick‑Play Slots & High‑Intensity Action for the Modern Gambler
Author: নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই একজন সম্ভাব্য প্রার্থীকে গুলির ঘটনাকে ‘অশনিসংকেত’ বলে উল্লেখ করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছেন। বেঁচে থাকুন, আমাদের মাঝে ফিরে আসুন এই দোয়া করুন সবাই। সরকার এবং নির্বাচন কমিশনকে অবশ্যই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। তিনি আরো লেখেন, জাতীয় নির্বাচনের তফসিলের পরপরই এরকম ঘটনা অশনিসংকেত। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করুন। উল্লেখ্য, আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। এরপর ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। তাকে…
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় হামলাকারীদের গ্রেফতারে অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১১টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এ আল্টিমেটাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে যদি কেউ সবচেয়ে বেশি সমালোচনা করেন তিন হলেন ওসমান হাদি। আবার সরকারকে বুক দিয়ে আগলেও রাখেন তিনি। এখন সরকারের দায়িত্ব হাদির উন্নত চিকিৎসার ব্যবস্থা করা। প্রয়োজন হলে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশেও পাঠাতে হবে।’ জাবের আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা ইতোমধ্যে হাদির পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং অন্যান্য উপদেষ্টারাও হাসপাতালে এসে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে দেখা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। শুক্রবার রাত ৯টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শরীফ ওসমান বিন হাদির পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন ডা. জুবাইদা রহমান বলে বিএনপির মিডিয়া সেল জানিয়েছে। সাক্ষাৎকালে হাদির ভাই ও বোনের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি। এভারকেয়ারে গুলিবিদ্ধ হাদির পাশে থাকা তার সহকর্মীদের সাথেও কথা বলেন ডা. জুবাইদা রহমান। সময় উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর পরিচালক ডা. শাহ্ মুহাম্মদ…
অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক-শুভাকাঙ্খি ও দেশবাসীর নানান আবেগ-উৎকণ্ঠা ও প্রতীক্ষা পেরিয়ে আগামী ২৫ ডিসেম্বর তারুণ্যের প্রতীক তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় বিএনপি মহাসচিব বলেন, ‘একটা স্বস্তির বার্তা নিয়ে আমি এসেছি। আপনাদের জানাচ্ছি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোটি মানুষের প্রিয় মানুষ দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন, তিনি আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে পা রাখবেন।’ মির্জা ফখরুল বলেন, ‘বিগত প্রায় এক যুগ ধরে তিনি গণতান্ত্রিক আদর্শের নেতৃত্ব…
দুর্বৃত্তদের গুলিতে রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে শুক্রবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে আইন-শৃংখলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, ‘নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।’ আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন তিনি। এ ছাড়া চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেছেন।…
গুলিবিদ্ধ অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দায়িত্বরত এক চিকিৎসক বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। শকে চলে যাওয়ায় দ্রুত সিপিআর দেওয়ার পর সাময়িকভাবে রক্তচাপ কিছুটা স্থিতিশীল হয়। তাঁকে আইসিইউতে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার পরিস্থিতি অত্যন্ত গুরুতর বলে মনে করছেন চিকিৎসকেরা। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, ওসমান হাদিকে যখন জরুরি বিভাগে নিয়ে আসা হয়, তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। তার মাথার ভেতরে গুলি…
রাশিয়া-ইউক্রেনের চলমান সংঘাতে গভীর উদ্বেগ প্রকাশ করে এই সংঘাত ‘তৃতীয় বিশ্বযুদ্ধে’ রূপ নিতে পারে আশঙ্কার প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১২ ডিসেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, গত এক মাসেই এই যুদ্ধে ২৫ হাজার সৈন্য নিহত হয়েছে। অব্যাহত রক্তপাত নিয়ে তিনি হতাশ প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেন। ট্রাম্প বলেন, ‘আমি চাই এই হত্যাকাণ্ড থামুক। গত মাসে ২৫ হাজার সৈন্য মারা গেছে। আমি চাই এটি থামুক। আমরা খুব কঠোর পরিশ্রম করছি। এ ধরনের ঘটনা শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে। আমি আগেও…
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিতব্য রেড সি চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন গ্লোব হরাইজন’ অ্যাওয়ার্ড পেলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। চলমান এ উৎসবের এক গালা ডিনারে বিশেষ সম্মাননা এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত আলিয়া ভাট জানান, বিশ্বব্যাপী পুরস্কার বিতরণী মহাবিশ্বের একটি প্রতিচ্ছবি হলো গোল্ডেন গ্লোবস, আর এর অংশ হতে পেরে তিনি আনন্দিত। এ বিষয়ে তিনি বলেন, ‘গোল্ডেন গ্লোবস বিশ্বব্যাপী পুরস্কার বিতরণী জগতের একটি আইকনিক অংশ, এবং আমি এর অংশ হতে পেরে আনন্দিত। আমি ক্ষমতাবান ও যোগ্য নারীদের আরও গল্প বলার মাধ্যমে আমার ক্যারিয়ার চালিয়ে যাওয়ার জন্য মুখিয়ে আছি।’ রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ আলিয়া ভাটের সম্মাননা উপলক্ষে তার ক্যারিয়ার…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রার্থীদের সরাসরি নির্বাচনী কর্মকর্তার কাছে দাখিল করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে ইসি। শুক্রবার ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে জানানো হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারের কাছে প্রার্থী, প্রস্তাবকরী ও সমর্থনকারী সরাসরি মনোনয়নপত্র দাখিল করতে হবে। এতে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর নির্বাচনী এলাকায় বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট মহানগরীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যান্য নির্বাচনী এলাকায়…
সচিবালয়ে ভাতা দাবিতে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ রাখার অভিযোগে ১৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে ডিএমপি শাহবাগ থানায় এ মামলা দায়ের করা হয়। মামলার আসামিরা হলেন- স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা রোমান গাজী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পার্সোনাল অফিসার ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদীউল কবির, স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও সংযুক্ত পরিষদের সহ-সভাপতি শাহীন গোলাম রব্বানী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক ও সংযুক্ত পরিষদের সহ-সভাপতি নজরুল ইসলাম এবং তথ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক ও সংযুক্ত পরিষদের প্রচার সম্পাদক মিজানুর রহমান সুমন। এ মামলায় আরো রয়েছেন- স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক আবু…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
