- বলিউডে অভিষেকেই ট্রেন্ডিংয়ে ঢাকাই হিরো আরিফিন শুভ
- মেসিকে নিয়ে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা
- সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
- কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে জাতীয় ঈদগাহে: ডিএমপি
- এবার ঈদে শ্রমিক অসন্তোষ না হওয়ার কারণ জানালেন শ্রমমন্ত্রী
- কাতারে ফের হামলা হলে ইরানের গ্যাসক্ষেত্র উড়িয়ে দেব: ট্রাম্প
- রাষ্ট্রপতির সঙ্গে দীর্ঘদিন পর ঈদের নামাজ পড়বেন পুরুষ প্রধানমন্ত্রী: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
- ভোলায় লঞ্চের ধাক্কায় উল্টে গেল অভিযানের স্পিডবোট, নিখোঁজ পুলিশ কনস্টেবল
Author: বিনোদন প্রতিবেদক
আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন ছবি ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। সব জটিলতা কাটিয়ে অবশেষে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড জমা পড়তে যাচ্ছে এই ছবিটি। ঘোষণার পর থেকেই সিনেমাটি নিয়ে ভক্ত-দর্শকদের উত্তেজনা তুঙ্গে। ইতোমধ্যে অনেকেই এর প্রচারে সরব হয়েছেন। তাদেরই একজন আলোচিত চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। যদিও এই ছবির নির্মাতা তিনি নন। ঈদে তার কোনো চলচ্চিত্র মুক্তিও পাবে না। এরই মধ্যে মঙ্গলবার (১০ মার্চ) মামুন নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে ‘প্রিন্স’ সেন্সরে যাচ্ছে জানিয়ে লেখেন, ‘সব জটিলতা শেষ.. সেন্সরে যাচ্ছে প্রিন্স। যে ট্রেলার দেখছি সবার ঘুম হারাম হয়ে যাবে..।’ পোস্টটি প্রকাশের…
পটুয়াখালীতে গ্রেপ্তার হয়েছেন রাজধানীর মোহাম্মদপুর এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোল্লা কাউসার। পটুয়াখালী সদর উপজেলার মুসলিমপাড়া এলাকায় র্যাব-৮ ও র্যাব-২ এর একটি যৌথ দল মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। কাউসার মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি। র্যাব জানায়, পটুয়াখালীর বড় বিঘাই ইউনিয়নের কেউয়াবুনিয়া এলাকার বাসিন্দা শানু ওরফে মামুন মৃধার ছেলে কাউসার দীর্ঘদিন ধরে ঢাকার মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় বসবাস করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি ওই এলাকায় একটি মাদক স্পট নিয়ন্ত্রণ করতেন। জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি (শনিবার) ভুক্তভোগী ও তার বন্ধুরা মিলে ওই মাদক স্পটটি বন্ধ করে দিলে ক্ষিপ্ত হন কাউসার…
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বুধবার (১১ মার্চ) দুপুরে জারি করা এক আদেশে এ নিষেধাজ্ঞা ঘোষণা করেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। আদেশে বলা হয়, আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নির্বিঘ্নভাবে পরিচালনা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দিষ্ট এলাকায় সব ধরনের অস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। ডিএমপি অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই আদেশ জারি করা…
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিনের পর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (১১ মার্চ) আসামি পক্ষের আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এ নিয়ে তার বিরুদ্ধে থাকা দুটি মামলায় জামিন পেলেন আনিস আলমগীর। সে ক্ষেত্রে কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী তাসলিমা জাহান পপি। গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে ২৫ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন…
সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ দেবেন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বেলা ১১টায় শুরু হবে। সেদিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। রাষ্ট্রপতি তাদেরকে শপথ পড়াবেন। আজ বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবন থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রথম অধিবেশনে সুপ্রস্তাব আসবে, সেগুলোর ওপর আলোচনা হবে। পরবর্তীতে জাতীয় সংসদে অর্ডিন্যান্স (১৩৩টি) উত্থাপন করবেন আইনমন্ত্রী। এরপর হবে রাষ্ট্রপতির ভাষণ। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কাল বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে।’ এরপর ১৫ তারিখ অধিবেশন হয়ে বিরতি হতে পারে বলে জানিয়েছেন তিনি। এর আগে ত্রয়োদশ…
জবরদস্তিমূলক কোনো কিছুই মানা হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারাবদ্ধ, আমরা তা বাস্তবায়ন করবো। তবে জুলাই সনদ ততটুকুই বাস্তবায়ন করা হবে, যতটুকুর রাজনৈতিক সমঝোতা আছে।’ মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জামায়াত বলছে, আলাদা শপথ নিতে হবে। এসব কথা গায়ের জোরে বলছে। আমরা এখানে সংবিধান মেনেই এসেছি, এখনো মানছি। সংবিধান মেনেই সামনে এগিয়ে যাবো। জবরদস্তিমূলক কোনো কিছুই মানা হবে না।’ সম্প্রতি সুপ্রিম কোর্টে সংবিধান সংস্কার ও গণভোট অধ্যাদেশ সংক্রান্ত রিট এবং রুল জারির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বিচারাধীন বিষয়…
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক স্কুলছাত্রীকে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মামুনকে (২২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)। মঙ্গলবার(১০ মার্চ) এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রংপুর র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। এর আগে সোমবার (৯ মার্চ) রাতে রংপুর মহানগরের লালবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবক মামুন হাতীবান্ধা উপজেলার কেতকীবাড়ি এলাকার মৃত সামছুল হকের ছেলে। মামলার বরাত দিয়ে র্যাব জানান, প্রতিবেশী এক স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলেন যুবক মামুন। গত ২৫ জানুয়ারি ওই স্কুলছাত্রীর পরিবার বাহিরে বেড়াতে গেলে সুযোগ বুঝে রাতে স্কুলছাত্রীকে বাড়িতে ডেকে নেন যুবক…
‘ফ্যামিলি কার্ড উন্নয়নের সিঁড়ি, স্বাবলম্বী হবে এবার প্রতিটি বাড়ি’, ‘পরিবারের সুরক্ষা ও আত্মমর্যাদা ফ্যামিলি কার্ডেই মূল ভরসা’-এই স্লোগানকে প্রতিপাদ্য করে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির পাইলট প্রকল্পের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, এমপি। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় লামা উপজেলা পরিষদ মিলনায়তনে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। প্রথম ধাপে বান্দরবানের লামায় ১ হাজার ৯৭টি পরিবারের মাঝে এ বিতরণ করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, “ত্রয়োদশ সংসদ নির্বাচনে যে অঙ্গীকার ছিল, তার অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের মতো একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ প্রেক্ষিতে হতদরিদ্র পরিবারের খাদ্য নিরাপত্তা…
কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কুরিয়ারের মাধ্যমে পাচারকালে ফারুক নামের এক স্টোরকিপারকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৪০ হাজার পিস মেট্রোনিডাজল ট্যাবলেট ও ১৮টি ওজন মাপার যন্ত্র (ওয়েট মেশিন) উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ মার্চ) রাত ৮টার দিকে রৌমারী শহরের একটি কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও সরঞ্জামসহ ফারুককে আটক করা হয় তিনি আরও জানান, জব্দ করা মালামাল থানায় নিয়ে আসা হয়েছে। আটক…
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাচালান রোধে অভিযান পরিচালনার সময় সংঘবদ্ধ চোরাকারবারীদের হামলায় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার ফুলতলী বিওপির আওতাধীন রেইক্কাশিয়া পোস্ট সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত বিজিবি সদস্যরা হলেন, ল্যান্স নায়েক মো. রাজু ও সিপাহি মো. শরিফ। আহত বিজিবি সদস্যদের নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ব্যাটালিয়ন সদর দপ্তরের এমআই রুমে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) জানতে পারে যে একটি চক্র মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এরই প্রেক্ষিতে ফুলতলী বিওপির একটি টহল দল অভিযান শুরু করে। প্রায়…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
