আফগানিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে সম্প্রতি অবনতি ঘটেছে। সীমান্ত এলাকায় দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনার পর এবার আফগানিস্তানে পাকিস্তানের হামলার খবর এসেছে।
ফলে আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আগামী ২৬ মার্চ পর্দা উঠবে এবারের পিএসএলের। এই আসরে বেশ কয়েকজন অজি ক্রিকেটার খেলার কথা রয়েছে। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, মার্নাস ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকাদের খেলার কথা থাকলেও এখন শঙ্কা দেখা দিয়েছে। কারণ অস্ট্রেলিয়ার সরকার খেলোয়াড়দের পাকিস্তানে যাওয়ার অনুমতি দিলেও সতর্ক করে দিয়েছে।
পাকিস্তানে যেতে দিলেও পেশোয়ারে ‘ভ্রমণ না করার’ পরামর্শ দেওয়া হয়েছে। অথচ এই শহরেও পিএসএলের ম্যাচ রয়েছে। ২৮ মার্চ পেশোয়ার জালমি ও রাওয়ালপিন্ডি রাইডার্সের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে। এই দুই দলেই অজি ক্রিকেটার আছে।
তবে অজি ক্রিকেটারদের পেতে আশাবাদী পিসিবি। বোর্ডের এক কর্মকর্তা ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘ভ্রমণের সব ব্যবস্থা ও পরিকল্পনা সম্পন্ন হয়েছে এবং পিএসএল এর জন্য চুক্তিবদ্ধ হওয়া সব অস্ট্রেলিয়ান ক্রিকেটার আগামী সপ্তাহ থেকে আসতে শুরু করবে।’
সকাল নিউজ/এসএফ

