ইরানের নৌ ও বিমান বাহিনী, বিশেষ করে দেশটির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এখন ধ্বংসের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ শুক্রবার (১৩ মার্চ) এক বক্তব্যে ট্রাম্প বলেছেন, সামরিক ও অর্থনৈতিকভাবে ইরানের শাসনব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হচ্ছে।
ট্রাম্প দাবি করেন, ইরানের শীর্ষ নেতৃত্ব কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। দেশটির নৌ ও বিমান বাহিনী ধ্বংসের মুখে পড়েছে। তার মতে, ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সামরিক সক্ষমতাও একের পর এক ধ্বংস করা হচ্ছে।
গত ৪৭ বছর ধরে ইরানের শাসনব্যবস্থা বিশ্বজুড়ে নিরীহ মানুষের বিরুদ্ধে সহিংসতা চালিয়ে আসছে বলে অভিযোগ ট্রাম্পের। তিনি এ সময় ইরানকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের কাছে অতুলনীয় সামরিক শক্তি ও সীমাহীন গোলাবারুদ রয়েছে এবং প্রয়োজনে দীর্ঘ সময় ধরে অভিযান চালানো সম্ভব।
ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। যেখানে ইরানের পক্ষ থেকে বারবার যুদ্ধের পরিথি বাড়ানোর কথা চলছে। খবর রয়টার্সের।
সকাল নিউজ/এসএফ

