শক্তিশালী একটি ভূমিকম্প তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫।
আজ শুক্রবার স্থানীয় সময় ভোর ৩টা ৩৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়।
সংস্থাটির তথ্যানুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তোকাত প্রদেশের নিকসার শহরে। আর কেন্দ্রে ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।
ভূমিকম্পের সময় আতঙ্কে হুড়োহুড়ি করে অনেক মানুষ রাস্তায় নেমে এলেও এখন পর্যন্ত কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সকাল নিউজ/এসএফ

