ব্যবসায়ীরা আলাদা থাকে বলেই রাজনীতিবিদরা দুস্য হয়ে ওঠে বলে মন্তব্য করে ভোলা -১ আসনে বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, গত ১৭ বছরে ভোলার ব্যবসায়ীদের মধ্যে ঐক্যবদ্ধতা ছিলো না বলে রাজনীতিবিদরা দুস্য হয়ে ওঠেতে পেরেছে।’
তিনি বলেন, ‘সে সময়ে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করলে তখন যারা ক্ষমতায় ছিলো তারা ব্যবসায়ীদের রক্ত চুষতে পারতো না। ব্যবসায়ীদের মধ্যে মিল না থাকায় বিগত দিন এগুলোতেও অন্যায় হয়েছে। তাই সকল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ হয়ে যেকোন অন্যায়ের প্রতিবাদ করতে হবে।’
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্টে ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পার্থ বলেন, ‘নির্বাচিত হয়ে আমি পার্থও যদি কোন অন্যায় করি তাহলে প্রেস কনফারেন্স করে আমার বিরুদ্ধে প্রতিবাদ করবেন। আর যদি প্রতিবাদ না করেন তাহলে আজ এই মার্কেট কাল ওই মার্কেটের ব্যবসায়ীদের প্রতি অন্যায় করা হবে।’
তিনি আরও বলেন, ‘রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট সরকার আসলে এগুলো উন্নয়ন হবেই। সবচেয়ে বড় বিষয় হলো নিরাপত্তা। আপনি মাসে ১ লক্ষ টাকা আয় করলেন যদি আপনাকে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হয়। যদি কেউ নেতার নাম ভাঙিয়ে ২০ হাজার টাকা নিয়ে যায় তাহলে ব্যবসায়ীদের কি লাভ? ব্যবসায়ীরা শান্তিপূর্ণ ব্যবসা করবেন এটা স্বাভাবিক বিষয়।’
অন্যায় প্রসঙ্গে পার্থ বলেন, ‘যেখানে অন্যায় দেখবেন সেখানে সবাই ঝাঁপিয়ে পরে প্রতিবাদ করবেন। হোক সেটা দৌলতখান, লালমোহন, চরফ্যাশন যে কোনো জায়গায়। যেখানে অন্যায় হবে সেখানেই সবাই এক সঙ্গে থেকে প্রতিবাদ করতে হবে।’
তিনি বলেন, ‘আমি ভোলাতে নির্বাচিত হলে কোন চাঁদা বাজি হবে না, কোন টেন্ডারবাজি হবে না। কারণ ভোলাতে আমার পরিবারের কেউ ব্যবসা করে না। আমার পরিবারের কেউ টেন্ডার বাজি করে না। তাই আমাকে বিশ্বাস করতে পারেন। ভোলাতে চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স তৈরী করবো ইনশাআল্লাহ।’
এসময় জেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিউল রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ন আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদসহ ভোলার বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা।
সকাল নিউজ/এসএফ

