বাংলাদেশ কোল্ড ষ্টোরেজ এসাসিয়েশন আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রামে আলু চাষীদের আধুনিক প্রযুক্তির বহুমুখী ব্যবহার এবং হিমাগারে গুণগত সংক্ষণ বিষয়ক কর্মশালা।
রবিবার দুপুরে অভিন্দন কনভেনসন সেন্টারে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিসিএসএ পরিচালক মো. জাহাঙ্গীর আলম ও মো. মোকছেদুর রহমান।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল্লা আল মামুনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিসিএসএ’র অতিরিক্ত সচিব (অব.) কৃষিবিদ সুশান্ত কুমার প্রামানিক।
বক্তরা বাংলাদেশের আলু ফসলের সম্ভাবনা, হিমাগার শিল্পকে কৃষি শিল্প ঘোষণাপূর্বক কোল্ড চেইন সেক্টরকে যুগোপযোগী করে আলু উৎপাদন, হিমাগারে সংরক্ষণ, বাজারজাত করণ, ব্যবহার, হিমাগারের ব্যবস্থাপনা ও রপ্তানী বিষয়ে সার্বিক আলোচনা করে।
সকাল নিউজ/এসএফ

