চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ অথবা ২০ ফেব্রুয়ারি শুরু হবে পবিত্র মাহে রমজান। তবে রমজান শুরুর সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি ধরে আজ মঙ্গলবার ঢাকার সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের নেতৃত্বে দেশের শীর্ষ মুফতিদের মাধ্যমে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের সাহরি ও ইফতারের এই সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি প্রথম রমজানে ঢাকায় সাহরির শেষ সময় ভোর ৫টা ১২ মিনিট এবং ইফতারের সময় বিকেল ৫টা ৫৮ মিনিট নির্ধারণ করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, ভৌগোলিক দূরত্বের কারণে ঢাকার সময়ের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ বা ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে সেহরি ও ইফতার করবেন। এ ছাড়া দেশের অন্যান্য বিভাগ ও জেলার সাহরি ও ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।
সকাল নিউজ/এসএফ

