কিছু সময়ের ব্যবধানে বাংলাদেশেও শুরু হবে ইংরেজি নতুন বছর ২০২৬। যদিও এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়ে গেছে নতুন বছর বরণ। সবার আগে নতুন বছরকে স্বাগত জানায় প্রশান্ত মহাসাগরীয় দেশ কিরিবাতির কিরিতিমাতিতে।
এরপর একে একে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশে নতুন বছর শুরু হয়। সংবাদমাধ্যম বিবিসি সর্বশেষ দক্ষিণ কোরিয়া ও জাপানে নতুন বছর শুরু হওয়ার তথ্য জানা গেছে।
প্রতি বছরের মতো এবারও অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত অপেরা হাউজের সামনে ছিল চোখ ধাঁধাঁনো আতশবাজির প্রদর্শনী। নতুন বছরে জাপানে থাকে সরকারি ছুটি। এদিনটি দেশটির অন্যতম বড় উৎসব। ফলে সাধারণ মানুষ আগে থেকেই দিনটির জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলেন।
জাপান ও দক্ষিণ কোরিয়ার পর চীনও পা দিয়েছে নতুন বছরে। এরসঙ্গে যুক্ত হয়েছে ফিলিপাইন, জাপান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও।তথ্যসূত্র: বিবিসি।
সকাল নিউজ/এসএফ

